Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যে রাজ্যে গিয়ে জিএসটির প্রচার করবেন নির্মলা সীতারামন, পুজোর আগেই আসছেন বাংলায়

গত ৪ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার (New GST Rate) কার্যকর হবে। এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না।

রাজ্যে রাজ্যে গিয়ে জিএসটির প্রচার করবেন নির্মলা সীতারামন, পুজোর আগেই আসছেন বাংলায়

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 September 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বিজেপি সূত্রে খবর, তিনি ১৮ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবেন। তাঁর সফরের মূল উদ্দেশ্য হল জিএসটি (GST) নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত ও তার সুফল আমজনতার কাছে তুলে ধরা।

সম্প্রতি এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন, কর সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে, কীভাবে জিএসটি-র নতুন হার মানুষের উপর থেকে চাপ কমিয়েছে তা জনগণকে জানাতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই নির্মলা সীতারমন প্রতিটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেবেন। তাঁর সফরের তালিকায় প্রথম দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।

গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার (New GST Rate) কার্যকর হবে। এবার থেকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ হারে জিএসটি থাকছে না। ৫ শতাংশ, ১৮ শতাংশ ও ৪০ শতাংশ হারে জিএসটি স্ল্যাব থাকছে। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে, 'নেক্সট জেন জিএসটি রিফর্ম'।  

স্বাস্থ্যবিমা ও জীবন বিমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল তারমধ্যে বহু জিনিসের জিএসটি শূন্য করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি।

কেন্দ্রীয় সরকারের (Central Government) জিএসটি সংস্কার (GST) নিয়ে পদ্ম শিবিরকে (BJP) আক্রমণ করে একাধিক মন্তব্য করেছে কংগ্রেস (Congress)। এই কর ব্যবস্থায় যে তাঁদের দলের কৃতিত্ব রয়েছে, সেই দাবিও করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) জানান, যারা একসময় জিএসটি-কে বিদ্রূপ করে ‘গব্বর সিং ট্যাক্স’ (Gabbar Singh Tax) বলেছিলেন, আজ তারাই আবার সংস্কারের কৃতিত্ব দাবি করছেন। তিনি বলেন, জিএসটির প্রথম পর্যায় ছিল ‘ঐক্যের জন্য’, দ্বিতীয় পর্যায় ‘সরলতার জন্য’। এখন তিনি মূলত সবার কাছে সহজে বোধগম্য করার দিকেই নজর দিচ্ছেন।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি শীর্ষ নেতৃত্বের নজরে এখন বাংলার বিধানসভা নির্বাচন। দুর্গাপুজো ও কালীপুজোর মতো উৎসব মিটে গেলে বড় রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে দল। তবে উৎসবের আগেই বাংলায় কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে। জানা গিয়েছে, অর্থমন্ত্রীর পরেই রাজ্যে আসবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরকারি কর্মসূচির জন্যই তিনি কলকাতা সফর করবেন।

এখানেই শেষ নয়, বিজেপি সূত্রে খবর, চলতি মাসেই বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কলকাতা ও আশেপাশের অন্তত দুটি দুর্গাপুজো উদ্বোধনে যোগ দিতে পারেন। একইসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও বাংলায় আসার পরিকল্পনা রয়েছে।


```