Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আসছে নয়া পোর্টাল! তদন্তে গতি আনতে রাজ্য পুলিশের বড় উদ্যোগ

পুলিশ সূত্রের খবর, তদন্তে গতি আনতে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই নয়া পোর্টাল। 

আসছে নয়া পোর্টাল! তদন্তে গতি আনতে রাজ্য পুলিশের বড় উদ্যোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 May 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: তদন্তে (Investigation) গতি আনতে এবার বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ (West Bengal Police)। তদন্তের জন্য এখন থেকে রাজ্যের যেকোনও থানায় বসে সারা রাজ্যের যেকোনও থানার যেকোনও অভিযুক্তর যাবতীয় পরিসংখ্যান ৪৮ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন তদন্তকারী অফিসাররা।

পুলিশ সূত্রের খবর, এজন্য  ‘লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’, সংক্ষেপে এলআইএমএস নামে একটি নতুন পোর্টাল (New Portal) আনা হচ্ছে।

রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, অনেক সময় পুলিশের তদন্তে গড়িমসির অভিযোগ ওঠে। কিন্তু সবক্ষেত্রে যে তদন্তকারী অফিসারের গাফিলতি থাকে তেমনটা নয়।

ওই অফিসার বলেন, ধরুন, সোনারপুর থানা এলাকার কোনও একটি ঘটনায় অভিযুক্তর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অভিযুক্তর বিষয়ে পুঙ্খানপুঙ্খ তথ্য পেতে এতদিন সংশ্লিষ্ট থানায় যাওয়ার দরকার পড়তো বা ই-মেল করে সংশ্লিষ্ট থানার আধিকারিকদের কাছে তথ্য চাইতে হত। এর ফলে অনেক সময়ই নথি জোগাড় করতে অনেকখানি সময় নষ্ট হয়ে যায়।

নয়া পোর্টালের ফলে সেই সমস্যা আর থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট পোর্টালে সোনারপুরের তদন্তকারী অফিসার তাঁর কী কী তথ্য প্রয়োজন তা পোর্টালে উল্লেখ করবেন। সঙ্গে ট্যাগ করে দেবেন দাসপুর থানাকে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তর যাবতীয় নথি ওই পোর্টালে সাবমিট করবেন সংশ্লিষ্ট থানার আধিকারিক।

পুলিশ সূত্রের খবর, তদন্তে গতি আনতে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই নয়া পোর্টাল। 


```