Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এটা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা! মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে চাকরিহারারা, ফের বৈঠকে বসার আর্জি

চাকরিহারাদের বক্তব্য, "আদালত তো অযোগ্যদের টার্মিনেট করার কথাও বলেছিল। তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হল না কেন? এটা কি আদালত অবমাননা নয়? নাকি অযোগ্যদের বাঁচাতেই সরকার যোগ্য তালিকা প্রকাশ করছে না?"

এটা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা! মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে চাকরিহারারা, ফের বৈঠকে বসার আর্জি

সাংবাদিক বৈঠকে চাকরিহারারা।

শেষ আপডেট: 27 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগে দুর্নীতির (SSC SCAM) অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী একথা জানানোর পরই কড়া প্রতিক্রিয়া এসেছে চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে।

এদিন সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের (SSC Deprive Teacher) তরফে বলা হয়, "সরকারের এই ঘোষণা আমাদের কাছে মৃত্যু পরোয়ানার মতো। আদালতের মতো সরকারও আমাদের সঙ্গে সুবিচার করল না।"

তাঁদের বক্তব্য, "মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। এখনও দুদিন সময় রয়েছে, সরকার এখনই আমাদের সঙ্গে আলোচনায় বসুক, আমাদের বহু প্রশ্নের উত্তর পেলাম না।  সেগুলো স্পষ্ট করার পর সরকার নোটিফিকেশন জারি করুক।" চাকরিহারারা এও বলেন, "কোনও হুমকি দিচ্ছি না, তবে আমরা যেদিকে এগোচ্ছি তাতে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হতে পারে।"

চাকরিহারা শিক্ষক অধিকার মঞ্চের দাবি, এদিন মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েন এক চাকরিহারা শিক্ষিকা। তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। চাকরিহারারা এও বলেন, "যেভাবে পুনরায় পরীক্ষায় বসার নামে চাকরিহারাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিক চাপ না নিতে পেরে কেউ দুর্ঘটনা ঘটালে তার দায় কে নেবে? পরীক্ষায় বসে যারা অকৃতকার্য হবেন তাঁদের নিয়ে সরকারের কী ভাবনা? এরকম বহু প্রশ্নের কোনও উত্তর নেই। তাই সরকারের সদিচ্ছা থাকলে এখনই আমাদের সঙ্গে বৈঠকে বসে প্রশ্নের উত্তর দিক।"

এ প্রসঙ্গে আরও একাধিক প্রশ্ন সামনে রেখেছেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, "আদালত তো অযোগ্যদের টার্মিনেট করার কথাও বলেছিল। তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হল না কেন? এটা কি আদালত অবমাননা নয়? নাকি অযোগ্যদের বাঁচাতেই সরকার যোগ্য তালিকা প্রকাশ করছে না?"

এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের আগেই তাঁকে পাঁচদফা দাবিতে চিঠি দিয়েছিলেন চাকরিহারারা। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল, যোগ্য শিক্ষকরা পুনরায় চাকরির পরীক্ষায় বসবেন না। নিজের বক্তব্যের সপক্ষে সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা শিক্ষকরা বলেন, "যে পরীক্ষার কথা বলা হচ্ছে তার সিলেবাস কী হবে? ৭ বছর পর না পড়ে কীভাবে আমরা সেই সিলেবাস শেষ করব? ২০১৬ সালের আমরাই শুধু পরীক্ষায় বসব নাকি অন্যরাও পরীক্ষায় বসতে পারবেন?"

খানিক থেমে জবাবও দিয়েছেন তাঁরা। চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের মতে, "অনেক ধোঁয়াশা রয়ে গেল। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বাঁচাতে সরকারের কাছে কিউরেটিভের ব্যবস্থা করার সুযোগ রয়েছে। সেটা নিয়ে সরকার ভাবছে না কেন? যে অভিজ্ঞতার নিরিখে ছাড়ের কথা বলা হচ্ছে, তা নিয়েও তো স্পষ্ট করে কিছু বলা হল না। এদিকে ওবিসি নিয়ে কেস চলছে। এ নিয়ে সরকারের কী ভাবনা। কোনও কিছুই তো স্পষ্ট নয়।"


```