Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

রাজ্যে নতুন অ্যাডিশনাল ও জয়েন্ট সিইও, ডেপুটি সিইও-র জন্য নতুন প্যানেল চাইল কমিশন

শর্ত, ওই তালিকায় অন্তত তিন জন এমন অফিসারের নাম থাকতে হবে যাঁদের নির্বাচনী কাজে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

 রাজ্যে নতুন অ্যাডিশনাল ও জয়েন্ট সিইও, ডেপুটি সিইও-র জন্য নতুন প্যানেল চাইল কমিশন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের নির্বাচন দফতরে শীর্ষ পদে রদবদল। রাজ্যের অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার (Addl. CEO) এবং জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার (Joint CEO) পদে নিয়োগের জন্য নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন(Election Commissio)।

কমিশনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার শ্রী এস. অরুণ প্রসাদ (WB:2011) হচ্ছেন নতুন অ্যাডিশনাল সিইও এবং আইএএস অফিসার হরিশঙ্কর পানিক্কর (WB:2013) হচ্ছেন নতুন জয়েন্ট সিইও।

কমিশন রাজ্যের পাঠানো নামের তালিকা খতিয়ে দেখে এই দু’জনের নিয়োগে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার (Dy. CEO) পদে নতুন করে প্যানেল পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন। শর্ত, ওই তালিকায় অন্তত তিন জন এমন অফিসারের নাম থাকতে হবে যাঁদের নির্বাচনী কাজে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অবিলম্বে এই নির্দেশ মেনে চলতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী দ্রুত নতুন প্যানেল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন।

রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় এই বদল ও নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। স্বভাবতই নতুন পদাধিকারীদের দায়িত্বও কম নয়।


```