Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়েকে নিয়ে দমদমের পুজোমণ্ডপে অভিষেক, কথা বললেন দিনমজুরদের সঙ্গে! সচরাচর এমনটা দেখা যায় না

এদিন বেলা বেলা সাড়ে তিনটের কিছু পরে দমদম নাগেরবাজারের (Dumdum) জ'পুর জয়শ্রীর দুর্গাপুজো পরিদর্শনে যান অভিষেক। সঙ্গে ছিলেন তাঁর মেয়েও।

মেয়েকে নিয়ে দমদমের পুজোমণ্ডপে অভিষেক, কথা বললেন দিনমজুরদের সঙ্গে! সচরাচর এমনটা দেখা যায় না

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 September 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: মণ্ডপে মণ্ডপে সন্ধিপুজো চলছে। অর্থাৎ মহাষ্টমী (DURGAPUJA 2025) তিথি শেষ করে নবমী তিথির (Nabami) শুরু। খানিকক্ষণ আগে দফায় দফায় এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এরই মধ্যে পুজোমণ্ডপ পরিদর্শনে বেরোলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মণ্ডপে থাকা বেশ কয়েকজন দিনমজুরের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের হাল হকিকত নিয়ে খোঁজ-খবরও নেন তিনি।

এদিন বেলা বেলা সাড়ে তিনটের কিছু পরে দমদম নাগেরবাজারের (Dumdum) জ'পুর জয়শ্রীর দুর্গাপুজো পরিদর্শনে যান অভিষেক। সঙ্গে ছিলেন তাঁর মেয়েও। প্যান্ডেল থেকে বেরিয়ে হাত নাড়েন মণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে। কয়েকজনের সঙ্গে হাতও মেলান।

এসবের মধ্যেই অভিষেকের সঙ্গে দেখা হয়ে যায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) সঙ্গে। প্রবীণ সাংসদের পা ছুঁয়ে প্রণাম সেরে এগিয়ে যান ফুচকার স্টলের দিকে। সেখানেই দিনমজুরদের সঙ্গে নিয়ে ফুচকা খান অভিষেক। সঙ্গে ছিল তাঁর মেয়ে এবং সৌগত রায়।

সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহলের পুজোমণ্ডপেও যাবেন। আরও কোথায় যাবেন কিনা এনিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

সাধারণত অভিষেক বড় অনুষ্ঠানের সময় নিজেকে সরাসরি জনসমক্ষে কম রাখেন। তবে এবার পুজোমণ্ডপে তাঁর উপস্থিতি রাজনৈতিক কৌশল হিসেবে মনে করা হচ্ছে।

জায়শ্রী ক্লাবের এই বছরের থিম বিশেষভাবে আলোচনায় এসেছে। এখানে বাঙালি শ্রমিকদের দেশে ও বিদেশে সামাজিক অন্যায় এবং বঞ্চনার প্রতিফলন তুলে ধরা হয়েছে। পুজো শুরুর পর থেকেই দর্শকের ভিড় তুঙ্গে, যা মণ্ডপটি আরও বেশি নজরকাড়া করেছে। রাজনৈতিক মহল মনে করছে, অভিষেকের উপস্থিতি শুধুমাত্র উৎসবের নয়, বরং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দলের রাজনৈতিক বার্তাও বহন করছে।

বস্তুত, মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গন অ্যালবামের কথা এবং গানের সুরে সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় মহাষ্টমীর শুভেচ্ছা জানান। লেখেন, তিমির দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে। জননী আমার- দাঁড়াও এই নবীন অরুণ কিরণে। মহাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।


```