Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Kolkata Weather Today: সন্ধিপুজোর আগেই বৃষ্টি শুরু কলকাতায়, অষ্টমীর আকাশে বিস্তর মেঘ, জানাল আলিপুর

সকালটা শুরু হয়েছিল প্রবল আর্দ্রতা আর ভ্যাপসা গরম দিয়ে। অঞ্জলি শেষ করে সন্ধিপুজো শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত ভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল।

Kolkata Weather Today: সন্ধিপুজোর আগেই বৃষ্টি শুরু কলকাতায়, অষ্টমীর আকাশে বিস্তর মেঘ, জানাল আলিপুর

কলকাতায় বৃষ্টি। ছবি: এআই নির্মিত।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 30 September 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর সকালটা শুরু হয়েছিল প্রবল আর্দ্রতা আর ভ্যাপসা গরম দিয়ে। অঞ্জলি শেষ করে সন্ধিপুজো শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত ভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় (Kolkata weather today) এক-দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর-সন্ধের দিকে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে।

সেই পূর্বাভাস হুবহু মিলে গেল। হাল্কা বা মাঝারি বৃষ্টি নয়। বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল দুপুর ১২ টা নাগাদ।

আবহাওয়ার দফতরের রিপোর্টে আরও বলা হয়েছে, সকালটা কাটতে পারে অস্বস্তিকর ভ্যাপসা গরমে। আর্দ্রতার দাপটে ঘেমে-নেয়ে হাঁফাতে হবে শহরবাসীকে। তবে বিকেলের আগেই পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক জায়গায় বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের আশঙ্কা, আগামী ১ অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি নামতে পারে। ফলে দুর্গাপুজোর প্যান্ডেল ও মণ্ডপে সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...


```