Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এভারেস্ট ছুঁয়ে ফিরবেন না আর, ভাবতেই পারছেন না পর্বতারোহী সুব্রতর পড়শিরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে কুপার্স ক্যাম্প এলাকায় থাকতেন সুব্রতরা। চার বছর আগে রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ি করে আসে তার পরিবার।

এভারেস্ট ছুঁয়ে ফিরবেন না আর, ভাবতেই পারছেন না পর্বতারোহী সুব্রতর পড়শিরা

এভারেস্টেই থেকে গেলেন সুব্রত ঘোষ

শেষ আপডেট: 16 May 2025 15:49

কাজল বসাক, নদিয়া

পাড়ার ছেলে এভারেস্ট অভিযানে গিয়েছে শুনে দারুণ গর্বিত হয়েছিলেন পড়শিরা। কিন্তু শুক্রবার সকালেই এল দুঃসংবাদ। জানা গেল, শিখর ছুঁয়ে নামার পথে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পর্বতারোহী সুব্রত ঘোষের। পরিবার তো বটেই, এলাকাতেও শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে কুপার্স ক্যাম্প এলাকায় থাকতেন সুব্রতরা। চার বছর আগে রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ি করে আসে তার পরিবার। বাড়িতে মা-বাবা-ভাই ও ভাইয়ের স্ত্রী রয়েছে। তবে তিনি বিয়ে করেননি। বাগদার কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক ছিলেন। প্রতিবেশী সুজাতা সরকার বলেন,"বছর চারেক আগে এখানে এসেছিলেন বাড়ি করে। তেমন মেলামেশা ছিল না। তবে খুবই সজ্জবন ব্যক্তি। স্কুলে পড়াতেন। যখন শুনলাম এভারেস্ট অভিযানে গিয়েছেন, তখন একজন প্রতিবেশী হিসেবে খুবই আনন্দ হয়েছিল। কিন্তু এমনটা যে হবে ভাবতেই পারিনি।"

সুব্রতর মৃত্যুর খবর এখনও অবিশ্বাস্য ঠেকছে তাঁর আত্মীয়দের কাছেও। সুব্রতর আত্মীয় প্রতাপ সাহা বলেন, "খুবই দক্ষ একজন পর্বতারোহী। পরের পর অনেকগুলি অভিযান করেছে। তার এমন পরিণতি, এটা বিশ্বাসই করতে পারছি না। মেসেজ পাওয়ার পর মনে হচ্ছে কোথাও কোনও ভুল হচ্ছে নাতো! যে এজেন্সির দায়িত্ব তাদের বারবার ফোন করেছি, যে কোনওভাবে উদ্ধার করে আনতে বলেছি। এই খবর বিশ্বাসই করতে পারছি না।"

লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টেরও সদস্য ছিলেন সুব্রত। সম্প্রতি তিনি ও তাঁর সঙ্গী রুম্পা দাস এভারেস্ট অভিযানে অংশ নিয়েছিলেন। গত ১০ মে নেপালের দিকের এভারেস্ট বেস ক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে রওনা হন। তবে বুধবার আবহাওয়া খারাপ থাকায় অভিযানে বিলম্ব হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁরা শৃঙ্গ জয় করেন। সূত্রের খবর, ফেরার পথে  প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েন তাঁরা। অক্সিজেনের ঘাটতিও দেখা দেয়। রুম্পা দাস কোনওক্রমে ক্যাম্প ৪-এ ফিরে আসতে পারলেও, সুব্রত ঘোষ আর ফিরতে পারেননি। প্রায় ১৭ ঘণ্টা নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে হিলারি স্টেপের কাছে থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এখন এই পর্বতারোহীকে শেষবার দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর আত্মীয়-বন্ধুরা।


```