Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

এভারেস্ট সামিটের গর্বে মিশে গেল হাহাকার, নামার সময়ে মৃত্যু রানাঘাটের পর্বতারোহী সুব্রতর

মাউন্ট এভারেস্ট জয়ের পর ফেরার সময় মৃত্যু হল বাংলার পর্বতারোহী ও শিক্ষক সুব্রত ঘোষের। রানাঘাটের বাসিন্দা সুব্রতবাবুর নিথর দেহ উদ্ধার হল হিলারি স্টেপের কাছে। অসুস্থ অবস্থায় ক্যাম্প ৪-এ রয়েছেন সঙ্গী রুম্পা দাস।

এভারেস্ট সামিটের গর্বে মিশে গেল হাহাকার, নামার সময়ে মৃত্যু রানাঘাটের পর্বতারোহী সুব্রতর

মৃত সুব্রত ঘোষ।

শেষ আপডেট: 16 May 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: মাউন্ট এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে ফেলার পরেই মৃত্যু হল বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন সফল হলেও, ফেরার পথে চরম ট্র্যাজেডি ঘটে গেল। মর্মান্তিকভাবে প্রাণ হারালেন নদিয়ার রানাঘাটের এই শিক্ষক-পর্বতারোহী।

রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ পেশায় ছিলেন শিক্ষক—বাগদার কাপাসাটি মিলনবিথী হাইস্কুলে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের সদস্যও। সম্প্রতি তিনি ও তাঁর সঙ্গী রুম্পা দাস এভারেস্ট অভিযানে অংশ নিয়েছিলেন।

দু’জনেই গত ১০ মে নেপালের দিক থেকে এভারেস্ট বেস ক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে রওনা হন। তবে বুধবার আবহাওয়া খারাপ থাকায় অভিযানে বিলম্ব হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁরা শৃঙ্গ জয় করেন। কিন্তু সেখান থেকেই শুরু হয় ট্র্যাজেডি।

সূত্রের খবর, ফেরার পথে অক্সিজেনের ঘাটতি ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েন তাঁরা। জানা গেছে, রুম্পা দাস কোনওক্রমে ক্যাম্প ৪-এ ফিরে আসতে পারলেও, সুব্রত ঘোষ আর ফিরতে পারেননি। প্রায় ১৭ ঘণ্টা নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে হিলারি স্টেপের কাছে থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপের কাছে পাওয়া যায় তাঁর মরদেহ।

অন্যদিকে, গুরুতর অসুস্থ রুম্পা দাস বর্তমানে ক্যাম্প ৪-এ রয়েছেন এবং তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। জানা গিয়েছে, সুব্রত ঘোষের দিদিও এই অভিযানে সঙ্গী ছিলেন, তবে তিনি বেস ক্যাম্পেই ছিলেন।

সুব্রত ঘোষের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা রানাঘাটে। তাঁর সহকর্মী, বন্ধু, পরিবার এবং ছাত্রছাত্রীরা শোকাহত। একটি স্বপ্নপূরণের আনন্দ শেষপর্যন্ত রূপ নিল বিষাদে।


```