Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চুঁচুড়ায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, বাংলার খেলাধুলোর মুকুটে জুড়ল নতুন পালক

চুঁচুড়ায় শুরু পুরুষদের ৫৪তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫। দেশের সেরা দল ও খেলোয়াড়দের লড়াই, লক্ষ্য ন্যাশনাল ও এশিয়ান গেমস।
 

চুঁচুড়ায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, বাংলার খেলাধুলোর মুকুটে জুড়ল নতুন পালক

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 18 December 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ক্রীড়ামানচিত্রে যুক্ত হল আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হুগলির চুঁচুড়ায় প্রথমবারের মতো আয়োজন করা হল পুরুষদের ৫৪তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা (National Handball Championship) (সিনিয়র) ২০২৫। প্রিয়নগরের নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা হ্যান্ডবল (Indian Handball) খেলোয়াড়দের অংশগ্রহণে জাতীয় ক্রীড়ার মিলনমেলায় পরিণত হয়েছে চুঁচুড়া (Chunchura)।

এই প্রতিযোগিতার আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। উদ্যোগী সংস্থা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, সহযোগিতায় রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন সার্ভিস ও বোর্ড মিলিয়ে দেশের প্রায় সমস্ত প্রান্ত থেকেই দল এসেছে এই প্রতিযোগিতায় অংশ নিতে।

দেশজুড়ে প্রতিনিধিত্ব, অংশগ্রহণে রেকর্ড ভিড়

এ বারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তীসগঢ়, দমন ও দিউ, দিল্লি, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রেলওয়ে সার্ভিসেস এবং এইচএআই ক্যাম্প অফিস—মোট মিলিয়ে দেশের প্রায় সর্বত্র থেকেই দল অংশ নিয়েছে।

চার কোর্টে লড়াই, লক্ষ্য ন্যাশনাল ও এশিয়ান গেমস

প্রতিযোগিতার ম্যাচগুলি হচ্ছে চারটি চ্যাম্পিয়নশিপ কোর্টে। দলগুলিকে ভাগ করা হয়েছে আটটি পুলে। প্রতিটি পুলের শীর্ষ দুই দল পৌঁছবে প্রি-কোয়ার্টার ফাইনালে। তার পর নকআউট পর্বে একে একে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

এই প্রতিযোগিতার গুরুত্ব এখানেই শেষ নয়। এখান থেকে সেরা আটটি দল যোগ্যতা অর্জন করবে মেঘালয়ায় অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল গেমস-এ অংশগ্রহণের জন্য। পাশাপাশি, প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের নাম এশিয়ান গেমসের দল নির্বাচনের ক্ষেত্রেও বিবেচিত হবে।

আয়োজনে আবেগ, জন্মভূমিতে জাতীয় স্তরের খেলা

প্রতিযোগিতার উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। তিনি বলেন, “চুঁচুড়ায় এমন একটি জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্মস্থান। আমি বিশ্বাস করি, এখান থেকেই ভবিষ্যতে আরও বড় ক্রীড়া আয়োজনের সূচনা হবে।”

হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল আনন্দেশ্বর পাণ্ডে বলেন, “এত সুন্দর ও সুব্যবস্থাপূর্ণ জায়গায় এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা সত্যিই খুশি।” চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, “এখানে এত বড় একটি স্পোর্টস ইউনিভার্সিটির যাত্রা শুরু হওয়া গর্বের বিষয়। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে সেই যাত্রা শুরু হওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ।”


```