Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ন্যাজাটকাণ্ডে প্রমাণের অভাবে আগাম জামিন শাহজাহান-পত্নীর! জেলবন্দি স্বামীকে সহযোগিতার অভিযোগ

গত ১০ ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন ভোলানাথ ঘোষ- যিনি সন্দেশখালি মামলায় এক গুরুত্বপূর্ণ সাক্ষী।

ন্যাজাটকাণ্ডে প্রমাণের অভাবে আগাম জামিন শাহজাহান-পত্নীর! জেলবন্দি স্বামীকে সহযোগিতার অভিযোগ

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 22:51

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের (Sandeshkhali Case) অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলে ও গাড়ির চালকের মৃত্যুর মামলায় বড় স্বস্তি পেলেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি (Seikh Sahjahan wife gets relief)। বারাসত আদালত শনিবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। মাত্র ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

ন্যাজাট থানায় দায়ের হওয়া মামলায় ভোলানাথ ঘোষ (Bholanath Ghosh) প্রথম থেকেই শেখ শাহজাহান (Seikh Sahjahan) ও তাঁর স্ত্রী তসলিমা বিবিকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জেলবন্দি স্বামীকে বাইরে থেকে সহযোগিতা করছিলেন তসলিমা। কিন্তু এত দ্রুত জামিন পেলেন কেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

বিচারকের পর্যবেক্ষণ, তদন্তে এখনও পর্যন্ত এই মামলায় তসলিমা বিবির (Taslima Bibi) কোনও সরাসরি যোগ খুঁজে পায়নি পুলিশ। মামলার নথি ও প্রাথমিক প্রমাণ খতিয়ে দেখে আদালত জানিয়েছে, ‘‘অভিযোগ থাকলেও যোগসূত্রের প্রমাণ নেই।’’. সেই ভিত্তিতেই আগাম জামিন মঞ্জুর হয়।

তবে তসলিমার স্বস্তি পুরোপুরি নয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁকে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে, প্রয়োজন হলে বিচারপ্রক্রিয়ায় নিয়মিত হাজিরা দিতে হবে।

ঘটনার প্রেক্ষাপট

গত ১০ ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন ভোলানাথ ঘোষ- যিনি সন্দেশখালি মামলায় এক গুরুত্বপূর্ণ সাক্ষী। অভিযোগ, ইচ্ছে করেই খুনের উদ্দেশ্য নিয়ে একটি লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। ভোলানাথ কোনও রকমে প্রাণে বাঁচলেও তাঁর ছেলে এবং তাঁদের গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। এই ভয়াবহ ঘটনার পরেই তিনি ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নাম থাকে, শেখ শাহজাহান, তাঁর স্ত্রী তসলিমা বিবি এবং আরও ৬ জন, মোট ৮ জন অভিযুক্ত।

খুন ও খুনের চেষ্টার ধারায় FIR দায়ের হয়। অভিযোগ করা হয়, এই পরিকল্পনার কথা শেখ শাহজাহান প্রথমে তাঁর স্ত্রী তসলিমাকে জানান, তারপর অন্য সহযোগীদের নিয়ে ঘটনাটিকে সাজানো হয়েছিল।

তসলিমা বিবির বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগেও সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় তাঁর নাম উঠে এসেছিল। তখন তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ন্যাজাটের এই মামলায় যদিও তিনি সাময়িক স্বস্তি পেলেন, কিন্তু তদন্ত এখনও চলছে। পুলিশ কী প্রমাণ পায়, তা-ই নির্ধারণ করবে মামলার ভবিষ্যৎ দিশা।


```