Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শাহজাহান মামলায় সন্দেশখালির ভোলা শেখকে হেফাজতে চেয়ে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

সিবিআইয়ের দাবি, ভোলা ঘোষ কাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং শাহজাহান মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা হতে পারে। তাই আলিমের ভূমিকাই এখন তদন্তের কেন্দ্রবিন্দু।

শাহজাহান মামলায় সন্দেশখালির ভোলা শেখকে হেফাজতে চেয়ে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 January 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির (Sandeshkhali) ভোলা ঘোষ কাণ্ডে গ্রেফতার হওয়া আলিম মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাল সিবিআই (CBI)। বুধবার বসিরহাট মহকুমা আদালতে এই মর্মে আরজি পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সিবিআইয়ের দাবি, ২০২৪ সালের ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Shahjahan case) বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় টানা তদন্তের সময় থেকেই নজরের আড়ালে ছিলেন আলিম। অভিযোগ, শাহজাহান কাণ্ডে গুরুত্বপূর্ণ সূত্র জেনে ইচ্ছে করেই তদন্তে ধোঁয়াশা তৈরি করেছিলেন তিনি। তাই গোটা ঘটনার যোগসূত্র খুঁজতেই তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সংস্থা।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়ে রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাঁকে। ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ভোলা ঘোষের গাড়িচালক ও ছোট ছেলে। গুরুতর আহত হন ভোলা ঘোষ। পরে ভোলা ঘোষ ও তাঁর পরিবারের পক্ষ থেকে একাধিক নামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই তালিকায় অন্যতম ছিলেন আলিম মোল্লা।

২১ ডিসেম্বর রাতে ন্যাজাট থানার পুলিশ আলিমকে গ্রেফতার করে। বিচারকের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। সেই পর্যায়েই উঠে আসে নতুন তথ্য। সিবিআইয়ের দাবি, ভোলা ঘোষ কাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং শাহজাহান মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা হতে পারে। তাই আলিমের ভূমিকাই এখন তদন্তের কেন্দ্রবিন্দু।

আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, শাহজাহান-ঘিরে আর্থিক অনিয়ম ও ইডি-হামলার তদন্তে আলিমকে হেফাজতে নিয়ে জেরা করলে মিলতে পারে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। অন্যদিকে আলিমের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল নির্দোষ, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

আদালত এদিন আবেদন শুনে সিদ্ধান্ত স্থগিত রেখেছে। আগামী শুনানিতে সিবিআই-র হেফাজত দেওয়া হবে কি না, সেদিকেই এখন নজর বসিরহাট আদালত চত্বরে।


```