Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি! অশান্তির ঘটনায় NIA তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর দু'দিন ধরে চলছে অশান্তি। ভিনরাজ্যে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু এবং অন্য এক শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় দু’দিন ধরে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা (Beldanga Protest)।

বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি! অশান্তির ঘটনায় NIA তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 21:06

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর দু'দিন ধরে চলছে অশান্তি (Beldanga Incident)। ভিনরাজ্যে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু এবং অন্য এক শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় দু’দিন ধরে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা (Beldanga Protest)। এলাকার বহু হিন্দু পরিবারের দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই অবস্থায় রাজ্যপালকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes to Governor CV Anand Bose)। সেই চিঠিতেই অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Force) এবং এনআইএ (NIA) তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।  

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, 'এই অশান্তি আকস্মিক নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।'

পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের ভূমিকা ছিল খুবই নিষ্ক্রিয়।' 'পুলিশ সময়মতো হস্তক্ষেপ না করায় দুষ্কৃতীরা আরও উৎসাহ পায়। রাজনৈতিক স্বার্থেই পুলিশ-প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়নি', এমনই দাবি শুভেন্দুর।

এরই মধ্যে সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় আগে থেকেই মোতায়েন থাকা ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ ওঠে। এই বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু স্থানীয় প্রশাসন তা কাজে লাগায়নি বলে চিঠিতে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

উত্তেজনার পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক করার আর্জিও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে পুরো জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা জরুরি।

কেন এই উত্তেজনা

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুই শুক্রবার বেলডাঙায় উত্তেজনার সূত্রপাত ঘটায়। মৃতদেহ গ্রামে ফিরতেই সুজাপুর–কুমারপুর এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচিতে নামেন। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার আরও এক শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসায় নতুন করে তেতে ওঠে পরিস্থিতি।

খবর সংগ্রহ করতে গিয়ে পরপর দু'দিনই আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। শুক্রবার জি ২৪ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতিকে মারধরের ঘটনার পর শনিবার আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও চিত্রসাংবাদিক।

শনিবার বঙ্গ সফরে এসে বেলডাঙার ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহের (Malda) সভা থেকে তিনি বলেন, "বাংলায় (West Bengal) মেয়েদের কোনও সুরক্ষা নেই। আমরা দেখলাম, তৃণমূলের গুণ্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে।” তাঁর অভিযোগ, রাজ্যে মা-বোনেদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী (Beldanga Vilolence)।"

এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের এসপি দাবি করেন, আধঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে মোট ৩০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি শুক্রবার সাংবাদিক নিগ্রহের (Journalist Harassment) ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন তিনি।


```