মালদহের (Malda) সভা থেকে তিনি জানালেন, "বাংলায় (West Bengal) মেয়েদের কোনও সুরক্ষা নেই। আমরা দেখলাম, তৃণমূলের গুণ্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে।”

নরেন্দ্র মোদী ও আক্রান্ত মহিলা সাংবাদিক
শেষ আপডেট: 17 January 2026 16:13
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙার অশান্তির (Beldanga News) ঘটনায় সরাসরি তৃণমূলকে (TMC) দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মালদহের (Malda) সভা থেকে তিনি জানালেন, "বাংলায় (West Bengal) মেয়েদের কোনও সুরক্ষা নেই। আমরা দেখলাম, তৃণমূলের গুণ্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে।” তাঁর অভিযোগ, রাজ্যে মা-বোনেদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী (Beldanga Vilolence)।"
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। মুর্শিদাবাদের (Murshidabad News) বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ (৩০) পেশায় ফেরিওয়ালা ছিলেন এবং কাজের সূত্রে ঝাড়খণ্ডে (Jharkhand) থাকতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তাঁর মৃত্যুর খবর পৌঁছয়। জানা যায়, তাঁর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
গ্রামবাসীদের দাবি, আলাউদ্দিনকে মারধর করে খুন করা হয়েছে। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায় এলাকায় (Beldanga Incident)। দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পাশাপাশি রেললাইনেও অবরোধ করা হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে এই অবরোধ। তার জেরে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ভাঙচুরে। বেলডাঙার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি গাড়িও।
বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে অন্তত ১২ জন আহত হন। শুধু তাই নয়, খবর সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন জি ২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)। অভিযোগ, বেলডাঙায় (Beldanga) তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। হাত-পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। অতর্কিত এই হামলার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই প্রতিনিধি।
এ ব্যাপারে শনিবার মালদহের (Modi in Malda) ভরা জনসভা থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi West Bengal) বলেন, "তৃণমূলের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানোর খেলায় মেতে রয়েছে। এর ফলে রাজ্যের প্রকৃত গরিব মানুষ তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কাজের সুযোগ হারাচ্ছেন যুবকরা।" মোদীর কথায়, এই কারণেই নারীদের উপর অত্যাচারের ঘটনাও বেড়েছে এবং রাজ্যে সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে।