Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদী, ভোটমুখী বঙ্গে 'দরাজ' প্রধানমন্ত্রী

ভোটমুখী বঙ্গে 'দরাজ' মোদী সরকার (Modi Sarkar)। হাওড়া-কামাখ্যা (Howrah-Kamakhya) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদী, ভোটমুখী বঙ্গে 'দরাজ' প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 13:58

দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী বঙ্গে 'দরাজ' মোদী সরকার (Modi Sarkar)। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে হাওড়া-কামাখ্যা (Howrah-Kamakhya) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন তিনি (Narendra Modi)। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও (Vande Bharat Sleeper Express Train) উদ্বোধন হয়ে গেল।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Naredra Modi Vande Bharat)। শনিবার মালদহে তাঁর কর্মসূচি। রবিবার হুগলির সিঙ্গুরে। দু’দিনের এই সফরে তাঁর রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।

এদিন মালদহের সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকেই ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।

রেল প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন নির্মাণ। পাশাপাশি নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং শিলিগুড়িতে লোকো শেডের মানোন্নয়ন করা হবে। জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণও রয়েছে প্রকল্পের তালিকায়। এ ছাড়া নিউ কোচবিহার–বামনহাট এবং নিউ কোচবিহার–বক্সিরহাট রেললাইনের বিদ্যুতায়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই সফরেই ভার্চুয়ালি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের কথা রয়েছে তাঁর।

রেল প্রকল্পের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নেও জোর দিচ্ছে কেন্দ্র। ধূপগুড়ি–ফালাকাটা (৩১ডি) জাতীয় সড়কের একাংশের সংস্কার এবং চার লেনের রাস্তা তৈরির শিলান্যাস করবেন মোদী। প্রশাসনের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে।

১৮ জানুয়ারি (রোববার) দুপুর ৩টে নাগাদ হুগলির সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৮৩০ কোটি টাকার শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী সিঙ্গুরে বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। পাশাপাশি শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজও। কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানেরও উদ্বোধন করবেন তিনি।

রবিবার আরও একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনটি চালু হতে চলেছে, যা তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

এই নতুন রেল সংযোগ কার্যকর হলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে রেল দফতর। যাতায়াত যেমন সহজ ও দ্রুত হবে, তেমনই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গতি আসবে বলে আশা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা যে রেল সংযোগের দাবি জানিয়ে আসছিলেন, এই প্রকল্প চালু হওয়ার মাধ্যমে তা বাস্তবায়িত হতে চলেছে।
 


```