Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

জমির আল থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর নিথর দেহ, নদিয়ায় শোরগোল

গ্রামে কান্নার রোল। এক সঙ্গে দু’জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

জমির আল থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর নিথর দেহ, নদিয়ায় শোরগোল

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 September 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: কৃষিকাজ করতে গিয়েই বজ্রপাতে প্রাণ গেল এক দম্পতির। জমির আল থেকে উদ্ধার হল তাঁদের নিথর দেহ। ঘটনার পর শোকের ছায়া নেমেছে নদিয়ার (Nadia) মুরুটিয়া থানার সিংগাডাঙ্গা সরদারপাড়া গ্রামে। মৃত স্বামীর নাম শ্যামল মণ্ডল (৪৫), স্ত্রীর নাম কুসুম মণ্ডল (৪০)।

সূত্রের খবর, বুধবার দুপুরে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওই দম্পতি। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল বজ্রপাত। মাঠে তাঁদের সঙ্গে আরও কয়েকজন কৃষক থাকলেও, তারা ঝড়-বৃষ্টির আন্দাজ পেয়ে আগেভাগেই ফিরে আসেন। যাওয়ার আগে শ্যামলবাবু ও কুসুম দেবীকে সতর্কও করেছিলেন তাঁরা। তবে দম্পতি জানিয়ে দেন, "কাজটা সেরে তবেই ফিরব।" এরপর থেকে তাঁদের আর খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার সকালে গ্রামের অন্যান্য কৃষক মাঠে গিয়ে দেখেন, জমির আলের ধারে পড়ে রয়েছে শ্যামলবাবু ও কুসুম দেবীর নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুরুটিয়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় করিমপুর হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে দম্পতির। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতদেহ দুটি পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তে।

স্থানীয়দের একাংশের বক্তব্য, এই ধরনের মর্মান্তিক ঘটনা তাদের এলাকায় আগে ঘটেনি। আক্ষেপ করেছেন, "বৃষ্টির মধ্যেই কেন কাজ করছিলেন, যদি একটু আগেই ফিরতেন, এই দুর্ঘটনা এড়ানো যেত।"

গ্রামে এখন শুধু কান্নার রোল। এক সঙ্গে দু’জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।


```