Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

সিইও দফতরকে চিঠি নবান্নের, আলোচনা না করে এসআইআর নিয়ে কেন বলা হল কমিশনকে

বিগত কয়েক সপ্তাহ ধরেই সিইও দফতর বাংলায় এসআইআর নিয়ে স্পষ্টত আভাস না দিলেও জানিয়েছে, তারা যে কোনও কিছুর জন্য প্রস্তুত। 

সিইও দফতরকে চিঠি নবান্নের, আলোচনা না করে এসআইআর নিয়ে কেন বলা হল কমিশনকে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 August 2025 22:48

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে এবার সরাসরি বিরোধে রাজ্য সরকার (State Govt) ও জাতীয় নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার নবান্নের (Nabanna) তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে (CEO Office)। 

 

রাজ্যের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে - একাধিক সংবাদমাধ্যম এবং সংবাদপত্র খবর করেছে, রাজ্যের সিইও অফিসের থেকে নাকি জাতীয় নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে, রাজ্য সরকার এসআইআর-এর জন্য প্রস্তুত। কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারকে না আগে জানান হয়েছে, না আলোচনা করা হয়েছে। নবান্নর তরফে সিইও অফিসকে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা জানান হয়েছে।  

বিগত কয়েক সপ্তাহ ধরেই সিইও দফতর বাংলায় এসআইআর নিয়ে স্পষ্টত আভাস না দিলেও জানিয়েছে, তারা যে কোনও কিছুর জন্য প্রস্তুত। এবার এই ইস্যুতে সরাসরি রাজ্য সরকার চিঠি দিল সিইও অফিসকে।

সূত্রের খবর, নবান্ন চিঠির পাল্টা চিঠি দিয়েছে সিইও অফিসও। নবান্নকে তারা লিখেছে, বিহারের এসআইআর-এর সময়ে প্যারা ১০-এ সব রাজ্যে এসআইআর হবে উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তাই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “এ সব বিজেপির নাটক। রাহুল গান্ধী ভোট চুরির তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনের আগে তার জবাব দেওয়া উচিত।” লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি সাংসদরা শুক্রবারই সংসদের বাইরে প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছেন এই ইস্যুতে।

কলকাতায় ফিরে এসে অভিষেক এও বলেন, 'বাংলার একটা নাম বাদ গেলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব।' এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি। বলেন, “এই এসআইআর আসলে স্যার! বিজেপি নেতাদের কথা মতো চলা। কমিশনের একাংশ সেটাই করছে। এই কারচুপি আমরা বরদাস্ত করব না।"


```