Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সাইলেন্ট ইনভিজিবল রিগিং', সংসদের বাইরে ভোট চুরি ইস্যুতে বিক্ষোভ তৃণমূলের, উপস্থিত অভিষেকও

তৃণমূলের সাংসদরা একজোট হয়ে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। শুধু তাই নয়, এর আসল অর্থ কী, সেটাও বোঝান। তৃণমূলের দাবি - এটি আসলে 'সাইলেন্ট ইনভিজিবল রিগিং'। 

'সাইলেন্ট ইনভিজিবল রিগিং', সংসদের বাইরে ভোট চুরি ইস্যুতে বিক্ষোভ তৃণমূলের, উপস্থিত অভিষেকও

সংসদের বাইরে তৃণমূলের বিক্ষোভ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 August 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিহারে ৬৫ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক। এরই মধ্যে আবার বাংলায় (West Bengal) এসআইআর হতে পারে, এমন সম্ভাবনা প্রবল। সেই নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার দিল্লিতে সংসদের বাইরে এই ইস্যুতে বিক্ষোভ করেছে বাংলার শাসক দল। প্রতিবাদে সামিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee)।

তৃণমূলের সাংসদরা (TMC MP) একজোট হয়ে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। শুধু তাই নয়, এর আসল অর্থ কী, সেটাও বোঝান। তৃণমূলের দাবি - এটি আসলে 'সাইলেন্ট ইনভিজিবল রিগিং' (Silent Invisible Rigging)। এইভাবে বাংলা তথা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলা-বাঙালিকে অপমান করা করছে নির্বাচন কমিশন (ECI)। একই সঙ্গে, বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলেও সংসদের বাইরে সরব হন তৃণমূল সাংসদরা। সামনের সারিতে দেখা যায়, মালা রায় থেকে শুরু করে, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাকলি ঘোষ দস্তিদার, সুস্মিতা দেব সহ প্রমুখদের।

বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে এই ইস্যুতেই সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য ছিল, এখনও বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি। কিন্তু বিগত এক-দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তাঁরা। আর এর ফায়দা পাচ্ছে বিজেপি। অভিষেকের কথায়, ''বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে, বিচারব্যবস্থাকেও লাগাচ্ছে। আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে।''

এসআইআর (SIR) নিয়ে যখন কৌতূহল বাড়ছে বাংলায় ঠিক সেই সময়ে নির্বাচন কমিশনের পরপর কিছু কাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই ডব্লিউ বি সি এস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সেই ইস্যুতে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সুরে কমিশনকে বিঁধেছেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।


```