Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের নামে পুলিশের সাত এফআইআর! কাদের নাম রয়েছে?

শুভেন্দুর অভিযোগ, “মনোজ ভার্মার পুলিশ অভয়ার মা–বাবাকেও ছাড়েনি।”

নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের নামে পুলিশের সাত এফআইআর! কাদের নাম রয়েছে?

শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) পর রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতার (police Seven FIRs , BJP leaders) বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। 

পুলিশের দাবি, অভিযানের সময় পাঁচজন পুলিশকর্মী গুরুতর জখম হন। ইতিমধ্যেই জহরলাল নেহেরু রোডে পুলিশের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে।

অন্যদিকে, পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ চালিয়েছে। এমনকি, আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা–বাবাকেও মারধর করা হয়েছে। 

শুভেন্দুর অভিযোগ, “মনোজ ভার্মার পুলিশ অভয়ার মা–বাবাকেও ছাড়েনি।” তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় শতাধিক মানুষ জখম হয়েছেন এবং জাতীয় পতাকার অবমাননাও হয়েছে। এ বিষয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, অভিযানের পর থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগে ক্রমেই চড়ছে উত্তেজনা। পুলিশ ও বিজেপি—দুই পক্ষের বক্তব্যেই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ, ফলে রাজ্য রাজনীতির পারদ আরও বেড়ে চলেছে।


```