Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অভয়ার মায়ের চিকিৎসাতেও সরকারি চাপ! বড় অভিযোগ সজলের, রবিবার নিয়ে যাওয়া হবে এইমসে

এর আগে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, আরজি করের কেস 'ক্লোজড' করে দিতে নবান্ন অভিযানেই অভয়ার মা-বাবাকে শেষ করে দিতে চেয়েছিল পুলিশ। 

অভয়ার মায়ের চিকিৎসাতেও সরকারি চাপ! বড় অভিযোগ সজলের, রবিবার নিয়ে যাওয়া হবে এইমসে

সজল ঘোষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 07:27

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের লাঠির পর এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ!

শনিবার নবান্ন অভিযানের (Nabanana Abhijan) মিছিলে যোগ দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভয়া (আরজি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর)-র মা (Treat Abhaya's mother)। অভিযোগ, অভিযানের সময় পুলিশ তাঁকে মাথায় লাঠি মেরেছে, শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে আঘাত করেছে এবং ফেলে দিয়েছে। অভিযোগ করেছেন, “পুরুষ আর মহিলা পুলিশ দু’জনেই মেরেছে। আমার শাঁখা ভেঙে দিয়েছে। পিঠে লেগেছে। ফেলেও দিয়েছে।” একইসঙ্গে তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে বলে দাবি। যদিও কলকাতা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

শনিবারই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, রোগীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে কপালে হেমাটোমা রয়েছে।

রাতে হাসপাতালে পৌঁছে বিজেপি নেতা ও কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) বলেন, “রোগী অনেকটাই স্থিতিশীল। তবে আঘাতটা সবাই দেখেছেন। বয়সও সবার জানা। এখানে সরকারি চাপ রয়েছে (Government Pressure)। হাসপাতাল কর্তৃপক্ষও সেই চাপের কথা স্বীকার করেছে। যা করার, সবার সামনে তো করবে না। তবে এখানে যে চিকিৎসা পাওয়ার কথা, তা মিলছে না।” তিনি আরও জানান, রবিবার সকালে তাঁকে কল্যাণী এইমসে (AIIMS) নিয়ে যাওয়া হবে।“

এর আগে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, আরজি করের কেস 'ক্লোজড' করে দিতে নবান্ন অভিযানেই অভয়ার মা-বাবাকে শেষ করে দিতে চেয়েছিল পুলিশ। এবার সজলের না 'চিকিৎসায় সরকারি চাপ' ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। যদিও সরকারি মহল বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সরকারি চাপের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```