Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নবান্ন অভিযানে ‘পুলিশের মার’, হাসপাতালে আরজি করের চিকিৎসক ছাত্রীর মা

অভিযোগ, ঘটনার পরপরই উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়।

নবান্ন অভিযানে ‘পুলিশের মার’, হাসপাতালে আরজি করের চিকিৎসক ছাত্রীর মা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 September 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন পুলিশের লাঠির ঘায়ে মাথায় আঘাত পেয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা (Mother of RG Kar Female doctor)। সেই ক্ষত বয়ে বেড়াতে গিয়েই অবশেষে অসুস্থ হয়ে পড়লেন তিনি। অভিযোগ, ঘটনার পরপরই উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়।

গত চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি—সহ নানা উপসর্গে ভুগছিলেন তিনি। সোমবার সারাদিন শারীরিক কষ্ট পেয়েও হাসপাতালে যেতে চাননি। তবে গভীর রাতে পরিস্থিতি সঙ্কটজনক হলে, অবশেষে মানিকতলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকদের মতে, প্রবল দুর্বলতা ও ডিহাইড্রেশনে ভুগছেন তিনি।

পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু চিকিৎসার প্রতি অনীহা, এবং চলতি আইনি লড়াইয়ের চাপ শরীরেও প্রভাব ফেলতে শুরু করে। তারই ফল—এই জটিল শারীরিক অবস্থা।

প্রসঙ্গত, আরজি করের চিকিৎসক ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন নির্যাতিতার পরিবার। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাথায় গুরুতর আঘাত পান নির্যাতিতার মা।

চিকিৎসা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর রক্তচাপ অনিয়ন্ত্রিত। শরীরে জল ও লবণের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপর নিরন্তর নজর রাখছেন চিকিৎসকরা।

এদিকে, পরিবারের এক সদস্য বলেন, “আমাদের মা এখনও আতঙ্কে রয়েছেন। তাঁর শরীরের অবস্থা যতটা না খারাপ, মানসিকভাবে তার চেয়েও বেশি বিধ্বস্ত। আমরা চাই, দ্রুত সুস্থ হয়ে উঠুন।”


```