Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চলন্ত বাসে হঠাৎ চোখে এল কালো ধোঁয়া, মুহূর্তে আগুন! মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার পথে দুর্ঘটনা

বাসে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন, সময়মতো ধোঁয়া নজরে আসায় তাঁরা সকলেই সতর্কতার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন। তবে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

চলন্ত বাসে হঠাৎ চোখে এল কালো ধোঁয়া, মুহূর্তে আগুন! মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার পথে দুর্ঘটনা

বাসে ভয়াবহ আগুন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 22:55

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার পথে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Return Bus Fire Accident)। শুক্রবার হরিহরপাড়ার গজনীপুরে ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসেই হঠাৎ আগুন লেগে যায় বলে খবর (Murshidabad Fire Accident)। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

জানা গেছে, এদিন গজনীপুরে বাসটি যাত্রী তোলার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সেখান থেকে ছাড়ার পরই যাত্রীদের কয়েকজন বাসের মধ্যেই কালো ধোঁয়া দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাঁরা চালককে বাস থামানোর জন্য বলে। এরপর বাস রাস্তার একপাশে দাড় করালে সকল যাত্রীরা নেমে যান (Murshidabad Fire Accident)। মুহূর্তে বাসে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে বাস।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তাড়া আগুন নেভানোর কাজ চলছে। বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

বাসে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন, সময়মতো ধোঁয়া নজরে আসায় তাঁরা সকলেই সতর্কতার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন। তবে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে খবর।

এদিকে কলকাতার আনন্দপুরে 'ওয়াও মোমো'-র গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা রাজ্যে সাড়া ফেলেছে। এরমধ্যে এই ঘটনায় উদ্বেগ বেড়েছে। আনন্দপুরে ঝলসে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। উদ্ধার হয়েছে দেহাংশ। এখনও নিখোঁজ আরও অনেক। তবে মুর্শিদাবাদে কারও প্রাণহানি না হওয়ায় স্বস্তি মিলেছে।  


```