Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ব্যারাকপুরের কমিশনার পদে বদল, নতুন দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা

গত বছর নভেম্বর মাসে তাঁকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে।

ব্যারাকপুরের কমিশনার পদে বদল, নতুন দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 June 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত বছর নভেম্বর মাসে তাঁকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে। ৭ মাস পর নতুন দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা (Murli Dhar Sharma)। 

সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, ব্যারাকপুরের কমিশনার (Barrackpore CP) পদে নিযুক্ত করা হয়েছে মুরলীধর শর্মাকে। এতদিন এই পদে ছিলেন অজয়কুমার ঠাকুর (Ajay Kumar Thakur)। তাঁকে এখন ডিআইজি-সিআইডি (DIG CID) পদে নিযুক্ত করা হয়েছে। 

মাত্র ৪ মাস আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার জায়গায় এসেছিলেন অজয়কুমার ঠাকুর। এবার তাঁকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল। ঠিক কী কারণে এই রদবদল তা স্পষ্ট না হলেও প্রশাসনের তরফে বলা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, অজয় ঠাকুর এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করেছেন দীর্ঘদিন। ডিসি ডিডি পদে কর্মরত ছিলেন তিনি। কাজ করেছেন জয়েন্ট সিপি অর্থাৎ গোয়েন্দা প্রধান পদেও। তিনি এবার ডিআইডি-সিআইডি পদ সামলাবেন। 

অন্যদিকে মুরলীধর শর্মা অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলানো ছাড়াও একসময়ে ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান। 


```