Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই', সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

'কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন'।-মুখ্যমন্ত্রী।

'কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই', সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 9 June 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে বরাভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা কোভিড শুনলে ভয় পাই। তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে এখনই আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই। তবে প্রয়োজনীয় সতর্কতা সকলকে অবলম্বন করতে হবে।"

দেশজুড়ে নতুন করে কোভিডের সংক্রমণ দেখা দিয়েছে। সেই সূত্রে জনমানসের স্মৃতিতে ফিরছে অতীতের লকডাউনের প্রসঙ্গ। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন রাজ্যের সমস্ত বিভাগকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্র্রী। তারপরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আশা করছি পান্ডেমিক আর হবে না। তবেপরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।" অযথা আতঙ্কিত না হওয়ার বা আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কো-মরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তো এটা একটা ফ্যাক্টর। তারা ডাক্তার দেখান চিকিৎসা করান। চেষ্টা করবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর। তাতে আপনাদের অযথা বেশি টাকা খরচা হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে।

কেন কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতবর্ষে ১৩০ কোটি মানুষ বসবাস করেন, সেখানে হাতে গোনা ৪, ৫ হাজার কেস হয়েছে। এটা টাইপ হোক ইনফ্লুয়েঞ্জা। তাই বলছি কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন।"


```