রেল সূত্রে খবর, বৃহস্পতিবার, ২৮ অগস্ট থেকে মালদহ টাউন স্টেশনে ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। এই কারণেই ট্রেন পরিষেবায় এই বড় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে পূর্ব রেল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 August 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: মাসের শুরুতেই বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন। দুর্গাপুজোর আগে দুর্ভোগে যাত্রীরা। টানা এতদিন ট্রেন বন্ধ থাকায় মাথায় হাত পর্যটকদেরও।
মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের কাজ হবে। সে জন্য আগামী ৩০ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০টি এক্সপ্রেস ও ৮টি প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি, একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে, কিছু ট্রেন আবার ঘুরিয়ে দেওয়া হবে।
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার, ২৮ অগস্ট থেকে মালদহ টাউন স্টেশনে ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। এই কারণেই ট্রেন পরিষেবায় এই বড় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে পূর্ব রেল।
কোন কোন ট্রেন বাতিল হল?
তালিকায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের নাম। তার মধ্যে উল্লেখযোগ্য—
এছাড়া, মালদহ টাউনগামী একাধিক ট্রেন শুধুমাত্র রামপুরহাট পর্যন্ত চলবে। সময় পরিবর্তন করা হয়েছে কামাখ্যা ও রাধিকাপুরগামী আরও বেশ কিছু ট্রেনেরও।
উৎসবের আগে যখন উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্সে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকেই করে ফেলেছেন, সেই সময় হাওড়া-শিয়ালদহ থেকে চলা বেশ কয়েকটি ট্রেন বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, উৎসবের মরশুমের আগে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।