সম্প্রতি শিয়ালদহ ডিভিশনেও একই কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল হাওড়া ডিভিশনও।

ফাইল ছবি।
শেষ আপডেট: 11 July 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: ফের একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Trains Canceled)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে পরিকাঠামোগত কাজের জন্য রবিবার হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। যার জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন হাজার হাজার নিত্যযাত্রী।
সম্প্রতি শিয়ালদহ ডিভিশনেও একই কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল হাওড়া ডিভিশনও।
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে: হাওড়া থেকে আপ ৩৬৮১১, ৩৭৮১১, ৩৭২১১ এবং ব্যান্ডেল থেকে ডাউন ৩৭৭৮১, ৩৭৭৮৩, ৩৭৭৮৫। একইভাবে বর্ধমান থেকে ডাউন ৩৭৭৮২, ৩৭৭৮৬, ৩৬৮২২, ৩৭৮২৪, ৩৭৮২৬ ট্রেনগুলি বাতিল থাকবে।
রেল সূত্রের খবর, যাত্রীদের দুর্ভোগ এড়াতে আগেভাগে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে সপ্তাহান্তে ট্রেন বন্ধ থাকায় বড়সড় দুর্ভোগের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
এ দিকে সুখবরও থাকছে রেলযাত্রীদের জন্য।
শিয়ালদহ শাখায় এবার শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালহ-বনগাঁ ও শিয়ালহ-কৃষ্ণনগর রুটে শীঘ্রই চালু হবে এসি লোকাল। ইতিমধ্যেই রানাঘাটে এসে পৌঁছেছে এসি ট্রেনের রেক।
রেল সূত্রে জানানো হয়েছে, এসি লোকালে ১০ কিমি পর্যন্ত টিকিটের ভাড়া ২৯ টাকা। একইভাবে ১১–১৫ কিমি দূরত্বে ভাড়া ৩৭ টাকা, ১০ কিমি দূরত্বের মান্থলি সিজন টিকিট ৫৯০ টাকা এবং ১১–১৫ কিমির মধ্যে মান্থলি সিজন ভাড়া ৭৮০ টাকা।
রেল জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর পরিকল্পনা। ট্রায়াল সফল হলে ধাপে ধাপে অন্যান্য শাখাতেও চালু হতে পারে এসি লোকাল।