Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নবান্ন অভিযানে আহত আরজি করের নির্যাতিতার মা, পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, নয়া নির্দেশ

আরজি করের ঘটনার এক বছর পরও প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এই অভিযোগে গত ৯ অগস্ট নবান্ন অভিযানে সামিল হন নির্যাতিতার পরিবার। 

নবান্ন অভিযানে আহত আরজি করের নির্যাতিতার মা, পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, নয়া নির্দেশ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 September 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আরজি করের নির্যাতিতার মায়ের মাথায় চোট লাগার ঘটনায় (Mother of RG Kar victim, injured)বিস্ফোরক মন্তব্য করলেন  কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

এ ব্যাপারে নিউ মার্কেট ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশের দেওয়া রিপোর্টে (Police Investigation) অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি।

আরজি করের ঘটনার এক বছর পরও প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, এই অভিযোগে গত ৯ অগস্ট নবান্ন অভিযানে সামিল হন নির্যাতিতার পরিবার। ধর্মতলা থেকে পার্কস্ট্রিট যাওয়ার মুখে পুলিশ তাদের আটকে দেয়। তখনই পুলিশের বাধার মুখে পড়ে গুরুতরভাবে আহত হন নির্যাতিতার মা। মাথায় আঘাত পেয়ে তাঁকে ভর্তি করতে হয় মনিপাল হাসপাতালে। এই ঘটনার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

বুধবার মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, মেডিকেল রিপোর্ট পুলিশ গ্রহণ না করায় তিনি বিস্মিত। তিনি নির্দেশ দেন, ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন।

উল্লেখযোগ্যভাবে, ওই আধিকারিক মনিপাল হাসপাতালের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখবেন এবং প্রমাণ মিললে দ্রুত এফআইআর দায়েরের নির্দেশও দেন বিচারপতি। একইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দেয়, ঘটনাটি অপরাধযোগ্য কি না, তা নির্ধারণ করবে তদন্তকারী আধিকারিক। তার রিপোর্ট দেখে কলকাতা পুলিশ কমিশনার নিজেই পরবর্তী পদক্ষেপ নেবেন।

বিচারপতি তীব্র ভাষায় প্রশ্ন তোলেন, কেন নিউ মার্কেট থানা ও শেক্সপিয়ার সরণি থানা মেডিকেল রিপোর্ট নিতে অস্বীকার করল। ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত পদক্ষেপের জন্য কলকাতা পুলিশকে কড়া বার্তা দেন তিনি।

এখন দেখার, পুলিশের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় এবং আরজি করের মায়ের ওপর হামলার ঘটনার তদন্তে নতুন কী তথ্য উঠে আসে।
 


```