Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ঢুকছে বর্ষা! জোড়া নিম্নচাপের ফলায় বিদ্ধ শহর থেকে জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া?

দেশবাসীর জন্য সুখবর দিচ্ছে মৌসম ভবন। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতে চলেছে খুব শিগগিরই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষা দক্ষিণ ভারতের কেরল রাজ্যে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।

দেশে ঢুকছে বর্ষা! জোড়া নিম্নচাপের ফলায় বিদ্ধ শহর থেকে জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া?

ছবি- সৌম্যদীপ সেন (দ্য ওয়াল)

শেষ আপডেট: 23 May 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধে হতে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়ে। কোথাও কোথাও ঠান্ডা হাওয়াও বইছে। এই পরিস্থিতি শনিবার ও রবিবারও চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানানো হয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টি বাড়বে বুধবার থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলার চেয়ে বেশি। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও।

কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে শনিবার কিছুটা স্বস্তি মিললেও রবিবার ও সোমবার আটটি জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতির দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে কঙ্কণ উপকূলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তরমুখী হয়ে শক্তি বাড়াবে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ২৭ মে, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এরাজ্য-সহ অন্যান্য রাজ্যে।

দেশবাসীর জন্য সুখবর দিচ্ছে মৌসম ভবন। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতে চলেছে খুব শিগগিরই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষা দক্ষিণ ভারতের কেরল রাজ্যে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ, কমিউন অঞ্চল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে। এই বর্ষাই আগামিদিনে রাজ্যে বৃষ্টির কারণ হবে।


```