Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘নামতে সাহস হয়নি মোদীর!’, ইডি-হানার আবহে শাহকে নিশানা করে তৃণমূলের সোশ্যাল আক্রমণ

বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায় তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার শহরে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

‘নামতে সাহস হয়নি মোদীর!’, ইডি-হানার আবহে শাহকে নিশানা করে তৃণমূলের সোশ্যাল আক্রমণ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 January 2026 19:26

দ্য ওয়াল ব্যুরো: ইডির (ED) তল্লাশি ঘিরে রাজ্য-রাজনীতিতে উত্তাপ যখন তুঙ্গে, তখন সোশ্যাল মাধ্যমে (Social media) আরও এক ধাপ আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেস (Trinamool)।

 ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’, ক্যাপশনে ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করল শাসকদল। ভিডিওর লেখায় প্রশ্ন তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ভূমিকা নিয়েও।

ভিডিওতে তৃণমূলের কটাক্ষ, ২০ ডিসেম্বর যে মাটিতে নামতে ‘সাহস পাননি’ মোদী, সেই জায়গা থেকেই প্রশ্ন করা হচ্ছে, বিজেপির ‘চরম অব্যবস্থাপনা’র জেরে চার নিরপরাধ মানুষের মৃত্যুর দায় কে নেবে? কঠিন, অস্বস্তিকর প্রশ্ন তুললেই পরের বার কোন কেন্দ্রীয় সংস্থাকে বাংলায় পাঠানো হবে, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছে শাসকদল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায় তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার শহরে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই উদ্দেশ্যেই আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, এমনটাই দাবি তাঁর।

ঘটনার প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে মামলা দায়ের করেছে আইপ্যাক ও তৃণমূল কংগ্রেস। বিষয়টি গড়িয়েছে হাইকোর্টেও। আদালতের পাশাপাশি রাজপথে ও সোশ্যাল মাধ্যমে— তিন ময়দানেই লড়াইয়ের বার্তা দিচ্ছে শাসকদল। ইডি-হানার আবহে সেই লড়াই যে আরও তীব্র হচ্ছে, তৃণমূলের এই ভিডিও-বার্তাই তার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।


```