Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'রাস্তাই পথ দেখাবে’, ইডি অভিযানের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা তৃণমূলের মিছিল, নেতৃত্বে মমতা

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

'রাস্তাই পথ দেখাবে’, ইডি অভিযানের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা তৃণমূলের মিছিল, নেতৃত্বে মমতা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 January 2026 16:56

দ্য ওয়াল ব্যুরো: ইডির অভিযানের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি মোড় থেকে মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস (Trinamool march to protest ED raids)। মিছিলের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে শেষ হওয়ার কথা এই মিছিলের। মিছিল শেষে সংক্ষিপ্ত জনসভাও করার কথা রয়েছে।

মিছিলের শুরুতেই মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে। তিনি বলেন, “রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি আন্দোলনের মাটি। ইডি-বিজেপির চক্রান্ত বাংলা বরদাস্ত করবে না।”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই উদ্দেশ্যেই দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি তাঁর।

এই ঘটনার প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে মামলা দায়ের করেছে আইপ্যাক ও তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে। 

সেই মিছিল থেকেই বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন শাসকদলের শীর্ষ নেতারা। দলের প্রশ্নে আপসহীন থাকার বার্তা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের চেয়ে বড় আমার কাছে আর কিছু নেই। প্রয়োজনে দলের জন্য মৃত্যুদণ্ড নিতেও রাজি আছি। কিন্তু দলের সম্পত্তি কেউ নষ্ট করবে আর আমরা চুপ করে বসে থাকব— সেটা হবে না।”

কল্যাণ আরও বলেন, “দিদি, আপনি এগিয়ে যান। তৃণমূল কংগ্রেস ছাড়বেন না। বাংলার কোটি কোটি মানুষ আপনার সঙ্গে রয়েছে। অমিত শাহও আপনার কিছু করতে পারবে না।” তাঁর এই বক্তব্যে মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এ দিন প্রতিবাদ মিছিলে ছিলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেবও। তিনি বলেন, “আজ বাংলা এমন একটা পদযাত্রার সাক্ষী হল, যা সারা ভারতবর্ষ আগে দেখেনি।” ভোটের অঙ্ক টেনে দেবের দাবি, “কাজের নিরিখে যদি ভোট হয়, তাহলে ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। আর ভালবাসার নিরিখে ভোট হলে দিদি অন্যদের থেকে অনেক এগিয়ে। চতুর্থ বারের জন্য দিদিই মুখ্যমন্ত্রী হবেন।”


```