Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটাকে বাংলাদেশ ভেবেই নিয়েছেন', মমতাকে নিশানা মিঠুনের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মমতার মন্তব্যের বিরোধিতা করে মিঠুনের পাল্টা হুঁশিয়ারি - একবার এটা জনসমক্ষে ঘোষণা করে দিন যে ভারতের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না। তারপর দেখিয়ে দেব যে আমরা কী করতে পারি। 

'বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটাকে বাংলাদেশ ভেবেই নিয়েছেন', মমতাকে নিশানা মিঠুনের

মিঠুন চক্রবর্তী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 January 2026 17:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সফরে (West Bengal Tour) এসে অনুপ্রবেশ (Infiltration) ইস্যুতেই সবথেকে বেশি তৃণমূল সরকারকে (TMC Govt) নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তার পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি ছিল - আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না। সেই মন্তব্য নিয়ে তাঁর কড়া সমালোচনা করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কটাক্ষ - উনি হয়তো ভেবেই নিয়েছেন এটা বাংলাদেশ (Bangladesh) হয়ে গেছে।

কয়েকদিন আগে চন্দননগরের সভা থেকে মিঠুনের অভিযোগ ছিল, এখানকার সরকার ছুট দিয়ে রেখেছে, বলেছে যে যা খুশি করতে পারে, কেউ বাধা দেবে না! সেই কথার রেশ ধরেই শুক্রবার কোচবিহারের (Cooch Behar) সভা থেকে তিনি বলেন, ''উনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) নিজেই বলছেন দেশের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না। চাইলে ঘর থেকে বেরতে দেবেন না। মনে হয় উনি ভেবেই নিয়েছেন এটা বাংলাদেশ হয়ে গেছে।''

তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মমতার মন্তব্যের বিরোধিতা করে মিঠুনের পাল্টা হুঁশিয়ারি - একবার এটা জনসমক্ষে ঘোষণা করে দিন যে ভারতের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না। তারপর দেখিয়ে দেব যে আমরা কী করতে পারি। বিজেপি নেতার (BJP Leader) প্রশ্ন, ''বাংলাদেশের (Bangladesh) প্রতি কী এত ভালবাসা আপনার? সেখানের ঘটনা নিয়ে এখানে প্রতিবাদ জানানো হলেও মারধর করা হয়।''

বোঝাই যায় বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের (Dipu Chandra Das) হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বেকবাগানে (Beckbagan) একাধিক হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ-বিক্ষোভে যে লাঠিচার্জ হয়েছিল, সেই ইস্যুতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানায় নেন তিনি। কটাক্ষের সুরে এও বলেন, ''আপনি স্বপ্ন দেখুন, আপনি স্বপ্ন দেখতে দেখতে আমরা পিছন দিয়ে ঢুকে গিয়ে বাংলায় রাজত্ব তৈরি করে নেব।''

মিঠুনের হুঙ্কার - যতদিন এই শরীরে এক বিন্দু রক্ত আছে, কেউ এই বাংলাকে বাংলাদেশ (Bangladesh) বানাতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে সমস্ত বিজেপি কর্মী এবং যারা অ-রাজনৈতিক সাধারণ মানুষ, সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকেও তৃণমূলের বিরুদ্ধে আরও জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। 


```