Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'সরকার এবার আমাদেরই', উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুন, নতুন তালে দিলীপ

“টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সরকার এবার আমাদেরই হবে। কত আসন পাব, বলতে পারব না।”

'সরকার এবার আমাদেরই', উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুন, নতুন তালে দিলীপ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 January 2026 12:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Election) কাউন্টডাউন শুরু। এসআইআর (SIR) নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঠিক সেই আবহেই শুক্রবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় প্রচারে নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

এদিন উত্তরবঙ্গে পৌঁছে তাঁর সোজা বার্তা, “টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সরকার এবার আমাদেরই হবে। কত আসন পাব, বলতে পারব না।”

কোচবিহারে টানা কর্মসূচি, সংগঠন-সমীক্ষা, কর্মীদের সঙ্গে বৈঠক, সবেতেই আত্মবিশ্বাসী মিঠুন। আগামিকাল ধূপগুড়িতে সভা সেরে কার্শিয়াঙে প্রচার যাবেন তিনি। 

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আর বাংলায় অমিত শাহের সফর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এই দুই প্রসঙ্গেই মিঠুনের সাফ কথা, “গণতন্ত্র আছে। যে যা ইচ্ছে বলতেই পারেন। তবে এটুকু বলতে পারি, এবার আমরা সরকার গড়ছি।”

অন্যদিকে অমিত শাহের বৈঠকের পর  নয়া মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘদিন তুলনায় কিছুটা নীরব থাকার পর ফের সক্রিয় ভূমিকায় ফিরছেন তিনি, এমনই ইঙ্গিত মিলছে। আজ, শুক্রবার বিজেপির সল্টলেক দফতরে কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসছেন রাজ্যের প্রাক্তন সভাপতি। দিলীপের মন্তব্য, “অমিত শাহ আমাকে কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন।” রাজ্যজুড়ে সংগঠন চাঙা করতে নতুন দায়িত্ব নিয়ে নামছেন তিনি, এমনটাই দাবি বিজেপির অন্দরমহলের। 


```