Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহের বড় চাল! ভোটের আগে মধ্যাহ্নভোজের টেবিলে শুভেন্দু-দিলীপ-শমীক-সুকান্ত

বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। তবে বুধবার অমিত শাহের বৈঠকে সেই দূরত্ব কার্যত মিটল। বৈঠকে তো ডাক পেয়েছিলেনই, মধ্যাহ্নভোজেও সামিল হলেন দিলীপ।

শাহের বড় চাল! ভোটের আগে মধ্যাহ্নভোজের টেবিলে শুভেন্দু-দিলীপ-শমীক-সুকান্ত

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 December 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৬ মাস পর বঙ্গ রাজনীতির মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ। বিয়ের পর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছিলেন তিনি, দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর থেকেই কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। তবে বুধবার অমিত শাহের বৈঠকে সেই দূরত্ব কার্যত মিটল। বৈঠকে তো ডাক পেয়েছিলেনই, মধ্যাহ্নভোজেও সামিল হলেন দিলীপ।

'শাহি' আমন্ত্রণে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ সারেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে ২৬-এর ভোটের আগে দলীর সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ। স্পষ্ট বলেছেন, আসন্ন নির্বাচনে জিততেই হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট আক্রমণের নির্দেশ শাহের। সেই প্রেক্ষিতে বঙ্গ বিজেপির নেতৃত্বের মূল স্রোতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা যে মাস্টারস্ট্রোক হতে পারে, তা মনে করছেন অনেকেই।

বিগত কয়েক মাসে দলের একাধিক বড় কর্মসূচি হোক বা খোদ নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাজ্য সফর - কোনও ক্ষেত্রেই ডাক পাননি দিলীপ ঘোষ। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, বুধবার অমিত শাহের বৈঠকে এবং মধ্যাহ্নভোজে দিলীপের উপস্থিতি নতুন করে আলোচনার পরিসর তৈরি করে দিয়েছে।

অমিত শাহ (Amit Shah) বর্তমানে তিনদিনের বঙ্গ সফরে রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির (BJP Core Committee) সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতা। তবে সেই বৈঠকে দিলীপ ঘোষকে দেখা যায়নি। কিন্তু বুধবারের সাংসদ-বিধায়কদের বৈঠকে দিলীপ ঘোষের ডাক পান। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে - দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও দূরত্ব মেটাতেই কি শাহের এই উদ্যোগ?

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল প্রকাশ্যেই। সেই সময় নিজেই তিনি মন্তব্য করেছিলেন, “আমি এখন কোনও পদাধিকারী নই। তাই ডাক পাইনি।” যদিও দলের অভ্যন্তরে অনেকেই এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না।

এর আগেও মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরের সময় দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া ঘিরে তৈরি হয়েছিল অস্বস্তি। সে সময় কেন তাঁকে ডাকা হয়নি, সে প্রশ্নে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি বিজেপির কোনও শীর্ষ নেতা। অথচ রাজ্য স্তরের নেতা ও রাজ্য কমিটির সদস্যদের কাছে বিজেপির রাজ্য দফতর থেকেই নিয়মিত আমন্ত্রণ-ফোন গিয়েছিল।

এই সব ঘটনার পর থেকেই ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিচ্ছেন দিলীপ ঘোষ - এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। দলীয় কর্মসূচিতেও তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কমে এসেছিল।

তবে গত দু’মাসে পরিস্থিতিতে কিছুটা হলেও বদলের আভাস মিলেছে। সাম্প্রতিক বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি সেই পরিবর্তনেরই ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই।


```