Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পরিবার

মোট আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পরিবার

চন্দ্রনাথ সিনহা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 October 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নাম জড়িয়েছে এবং তার ফল একাধিকবার তাঁকে গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়েছে। শর্তসাপেক্ষে আদালত তাঁকে জামিন দিয়েছে ঠিকই কিন্তু তদন্ত সহযোগিতা করার স্বার্থে জিজ্ঞাসাবাদে খেদ পড়েনি। এরই মধ্যে পরিবারের একাংশ পড়ল ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে।

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের পরিবারের (Sister Family) সদস্যরা। বীরভূমে শুক্রবার সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের সদাইপুরের চিনপাই এলাকায় মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় তাঁদের গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর বোন শর্মিষ্ঠা ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শর্মিষ্ঠারা মুরারই থেকে পুরুলিয়ার (Purulia) উদ্দেশে রওনা হয়েছিলেন। একই সময়ে রানিগঞ্জ থেকে সিউড়ির দিকে আসছিল আরেকটি মারুতি গাড়ি। চিনপাই এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Car Accident) দু’দিকেরই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আহত হন।

মোট আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করছে। মনে করা হচ্ছে, যান্ত্রিক কোনও ত্রুটির ফলে এই ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, চন্দ্রনাথ সিনহা গত ৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সেদিনই ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কিন্তু আদালত তাঁর জামিন মঞ্জুর করে। শর্ত চাপানো হয় - আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। শুনানি শেষ না-হওয়া পর্যন্ত মেনে চলতে হবে এই নিয়ম।


```