Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেট্রো বিভ্রাট এবার গ্রিন লাইনে! ব্যস্ত সকালে হাওড়া-সেক্টর ফাইভ রুটে থমকে পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলেও প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়েই। দিন দিন বাড়ছে যাত্রীচাপ, আর সেই তুলনায় কি পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে মেট্রো?

মেট্রো বিভ্রাট এবার গ্রিন লাইনে! ব্যস্ত সকালে হাওড়া-সেক্টর ফাইভ রুটে থমকে পরিষেবা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 September 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল। ব্যস্ত শহর কলকাতা নিজের গতি ধরতে শুরু করেছে। অফিসযাত্রীদের ভিড় বাড়ছে একের পর এক মেট্রো স্টেশনে। ঠিক তখনই হঠাৎ মুখ থুবড়ে পড়ল হাওড়া ময়দান–সেক্টর ফাইভের মধ্যে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Howrah-Sector 5 route)। যান্ত্রিক ত্রুটির জেরে রেল পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ (Metro disruption on Green Line)। থমকে গেল আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।

সকাল ১১টার কিছু পরে নজরে আসে যান্ত্রিক ত্রুটি। সঙ্গে সঙ্গেই মেট্রো কর্তৃপক্ষ বন্ধ করে দেয় পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত, দাবি কর্তৃপক্ষের। কিন্তু সেই ব্যাখ্যা যতই যৌক্তিক হোক না কেন, নাকাল হতে হল যাত্রীদের।

হুগলির বাসিন্দা সঞ্জয় মহাপাত্র প্রতিদিন হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ধরেই অফিস যান। আজ স্টেশনে পৌঁছে হতভম্ব তিনি। বললেন, “রোজ পাঁচ-সাত মিনিটে পৌঁছে যাই। আজ কত দেরি হবে জানি না। রাস্তাও ভয়াবহ জ্যাম।”

অনেকেই আবার গম্ভীর পরিস্থিতির মাঝেও রসিকতা করতে ছাড়েননি। কারও কথায়, “উত্তর-দক্ষিণ শাখার রোগে এ বার আক্রান্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোও!”

গত কয়েক দিন ধরেই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলা ব্লু লাইনে পরিষেবায় ধরা পড়ছে বিভিন্ন সমস্যা। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও দেরিতে ট্রেন। ‘আদিম’ শাখা হিসেবে যাকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে। ইস্ট-ওয়েস্ট ও ইয়েলো লাইনের দিকে ভরসা রেখেছিলেন বহু যাত্রী। কিন্তু এ দিনের ঘটনা সেই নির্ভরতায় ফাটল ধরাল বলেই মত অনেকের।

মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলেও প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়েই। দিন দিন বাড়ছে যাত্রীচাপ, আর সেই তুলনায় কি পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে মেট্রো?

দিনের শেষে মেট্রো শুধুই পরিবহণ নয়, শহরের শিরার মতো। সেখানে যদি মাঝেমধ্যে এমন ব্লকেজ হয়, তবে ধুকপুকানি যে থেমে যেতে বসবে, তা আর বলার অপেক্ষা রাখে না।


```