Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঠাকুরবাড়িতে মতুয়ারা আমরণ অনশনে, মমতাবালার ভার্চুয়াল সমর্থন

মমতাবালার আশঙ্কা, রাজ্যে প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে।

ঠাকুরবাড়িতে মতুয়ারা আমরণ অনশনে, মমতাবালার ভার্চুয়াল সমর্থন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 November 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে (Thakurbari) বুধবার থেকে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা (Matua, Hunger Strike)। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এই প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। বিশেষ কাজে বাইরে থাকায় তিনি ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন।

অনশনকারী মতুয়াদের দাবি, SIR-এ ২০২৪ পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মতুয়া মহাসংঘের পদাধিকারীরা মঞ্চে উপস্থিত থেকে এই দাবির পক্ষে অবস্থান জানিয়েছেন।

মমতাবালার আশঙ্কা, রাজ্যে প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। তাঁর মতে, যেভাবে বিজেপি চক্রান্ত করছে তাতে হয়তো দেখা যাবে, বাদ যাওয়ার তালিকার ৯৫ শতাংশই মতুয়া। এই আতঙ্কের মধ্যে সকলেই সিএএ-র ফর্ম পূরণে ব্যস্ত। 

যদিও ঠাকুরবাড়ির আর এক নেতা, বিজেপির শান্তনু ঠাকুর বলেন, “মতুয়ারা সিএএ-তে আবেদন করুন। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাদের ২০০২ সালের লিস্টে নাম নেই, তাঁদের নাম যেন বাদ না হয়।” 

তবে শান্তনুর আশ্বাসে সাড়া না দিয়ে আন্দোলনকারী মতুয়ারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। ফলে নাগরিকত্বের দাবিতে ক্রমেই উত্তেজনা বাড়ছে ঠাকুরবাড়িতে।


```