Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভর সন্ধ্যায় আনন্দপুর–নোনাডাঙা সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

শনিবার সন্ধ্যায় আনন্দপুর থানার নোনাডাঙা এলাকায় ভয়াবহ আগুন, বহু ঝুপড়ি পুড়ে ছাই, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত।

ভর সন্ধ্যায় আনন্দপুর–নোনাডাঙা সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 January 2026 19:53

দ্য ওয়াল ব্যুরো: ফের আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি এলাকার পার্শ্ববর্তী স্থানে বিধ্বংসী আগুন (Anandapur Nonadanga fire) লাগে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে দূর থেকেও দাউদাউ করে জ্বলতে দেখা যায়। যদিও নির্দিষ্টভাবে বস্তিতেই আগুন লেগেছে কি না, তা নিয়ে দমকলের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি। তবে প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে, বেশ কিছু ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশে আবর্জনার স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকায় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

আনন্দপুরের এই এলাকাটিতে বারবার অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছে। মাসখানেক আগে গুলশন কলোনির একটি বাড়ির নীচে রঙের গুদাম থেকে আগুন লাগে। গত বছর আনন্দপুরে প্রায় ৫০টিরও বেশি ঝুপড়ি ভস্মীভূত হয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে সেবার রোবট পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল।

আনন্দপুরের পাশাপাশি সম্প্রতি শহরের ব্যস্ততম এলাকা এজরা স্ট্রিটেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মাস দুয়েক আগে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান থেকে লাগা সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২০টি ইঞ্জিন মোতায়েন করতে হয়েছিল। 


```