Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শান্তিপুরে স্ত্রীর কান টেনে ছিঁড়ে দিল স্বামী, পরকীয়ায় বাধা দেওয়ার জের!

অভিযোগ, সম্প্রতি টিঙ্কু প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। 

শান্তিপুরে স্ত্রীর কান টেনে ছিঁড়ে দিল স্বামী, পরকীয়ায় বাধা দেওয়ার জের!

শান্তিপুর থানা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 August 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ কাণ্ড নদিয়ায়। শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে স্ত্রী ছবি দেবনাথের কান টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী টিঙ্কু দেবনাথের বিরুদ্ধে। এই ঘটনার পর সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছবি দেবনাথ ও টিঙ্কু দেবনাথের দুই সন্তান রয়েছে। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। অভাবের মধ্যেও সংসার ছিল স্বাভাবিক। অভিযোগ, সম্প্রতি টিঙ্কু প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। টিঙ্কু ছবির কান টেনে ছিঁড়ে দেন বলে অভিযোগ।

চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। ছবিকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সোমবার সকালে শান্তিপুর থানায় স্বামী টিংকু দেবনাথ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ছবি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। 


```