Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মাদ্রাসায় প্রচুর ভুতুড়ে শিক্ষক! বড় অভিযোগ সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ-র

প্রকৃত তদন্ত করে মাদ্রাসা থেকে ভুয়ো এবং প্রকৃত শিক্ষকের তালিকা প্রকাশের দাবি।

মাদ্রাসায় প্রচুর ভুতুড়ে শিক্ষক! বড় অভিযোগ সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ-র

শিক্ষা ভবনের সামনে এবিটিএ-র বিক্ষোভ।

শেষ আপডেট: 11 June 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা কখনও স্কুলেও যান না, এলাকার মানুষও তাঁদের চেনেন না। অথচ মাদ্রাসায় (West Bengal Madrasah Service Commission) রয়েছে এরকমই ৯০০ ভুতুড়ে শিক্ষক (Ghostly Teacher)। অভিযোগ সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ-র (ABTA)। 

এই অভিযোগে বুধবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাল বামেদের শিক্ষক সংগঠন। পরে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এ ব্যাপারে প্রকৃত তদন্ত করে মাদ্রাসা থেকে ভুয়ো এবং প্রকৃত শিক্ষকের তালিকা প্রকাশের দাবিও জানালেন তাঁরা।

সংগঠনের সম্পাদক সুকুমার পাইন বলেন, মাদ্রাসা বোর্ড তুলে দিয়ে মাদ্রাসা শিক্ষাকে আরো পিছিয়ে দিতে চাইছে সরকার। পরিকাঠামোগত উন্নয়ন নেই। মাদ্রাসা শিক্ষা বা সিলেবাসে বিজ্ঞানমনস্কতা ও আধুনিক বিষয় যোগ করার বিষয়েও সরকারের কোনও উদ্যোগ নেই। পরিবর্তে মাদ্রাসায় ভুয়ো শিক্ষক দেখিয়ে আদতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করার চেষ্টা হচ্ছে।

সুকুমারবাবু বলেন, "বাম আমলে মাদ্রাসাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। মেধাকে গুরুত্ব দেওয়া হত। মেধার ভিত্তিতেই নিয়োগ হত। তাই অন্য রাজ্য বাংলার মডেল দেখতে আসতো। আর এখন চাকরি চুরি হচ্ছে, মাদ্রাসা তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে।" তবে এ ব্যাপারে মাদ্রাসা হাই কমিশন বা শিক্ষা দফতরের কর্তাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```