Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুলিশের পাপের ফল! তিহাড় জেলের ভাতই খাওয়া উচিত কেষ্টর: নওসাদ

পুলিশের পাপের ফল! তিহাড় জেলের ভাতই খাওয়া উচিত কেষ্টর: নওসাদ

নওসাদ সিদ্দিকী ও অনুব্রত মণ্ডল।

শেষ আপডেট: 11 June 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: বোলপুরের ভাইরাল অডিও কাণ্ডে (Anubrata Mondal Viral Audio Case) পুলিশেরই দোষ দেখছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nausad Siddiqui)। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে নওসাদ বলেন, "কেষ্ট যা বলেছে তা পুলিশেরই পাপের ফল।"

কেন একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন নওসাদ। আইএসএফ বিধায়কের কথায়, "পুলিশের কর্তাকে এবং তাঁর মা, স্ত্রীকে নোংরা, কদর্য ভাষায়া গালাগালি করার পরও অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি। উল্টে যে পুলিশ কর্তা গালি খেলেন তাকেই এক প্রকার জব্দ করা হচ্ছে। ডাক্তার, শিক্ষকের ওপর আক্রমণ হলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। কিন্তু পুলিশের ওপর আক্রমণ হওয়া সত্ত্বেও মানুষ পথে নামল না, কারণ এটা পুলিশেরই পাপের ফল।"

নওসাদ এও বলেন, "এখনও সময় আছে পুলিশ কর্তাদের ভেবে দেখা দরকার। পুলিশ যদি দলদাস প্রথা থেকে বেরিয়ে না আসে তাহলে পুলিশের জন্য আগামী দিনে আরও খারাপ কিছু অপেক্ষা করে আছে।"

এরপরই কেষ্ট মণ্ডলকে নিশানা করেছেন নওসাদ। বলেন, "গরু পাচারের অভিযোগে যে তিহারের ভাত খেয়ে শোধরাতে পারেনি, তাকে জেলেই রাখা উচিত।"

সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal News) বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।

এরপরই দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। মোবাইল হুমকি কাণ্ডে অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করে পুলিশ। পরে অনুব্রত পুলিশের হাজিরার মুখোমুখি হলেও তাঁর বিরুদ্ধে পুলিশ এখনও কোনও পদক্ষেপ না করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। এবার বড় প্রশ্ন তুললেন নওসাদও।


```