২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 11 June 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Scam) অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কেন জামিন দেওয়া উচিত নয়, ফের আদালতে বিস্তারিতভাবে তা জানাল সিবিআই।
এদিন কেন্দ্রীয় তদন্ততকারী সংস্থার তরফে আদালতে লিখিতভাবে পার্থর জামিনের বিরোধিতা করা হয়। পাল্টা জবাব দেওয়ার জন্য এদিন পার্থর আইনজীবীর তরফে আদালতের কাছে সময় চাওয়া হয়। বিচারপতি শুভ্রা ঘোষ তা মঞ্জুর করেছেন। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।
২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত।
এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালত তাঁর বয়ানও রেকর্ড করে। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ।
সূত্রের খবর, ওই প্রসঙ্গর উল্লেখ করে সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছে, নিয়োগ মামলার প্রধান মাথা পার্থই। এখন দেখার পার্থর আইনজীবীর তরফে আদালতে পাল্টা কী যুক্তি তুলে ধরা হয়।