Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কেন্দ্রের প্রকল্পে 'না', রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার নয়, জানালেন বিদ্যুৎমন্ত্রী

 স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছিলেন বহু গ্রাহক। 

কেন্দ্রের প্রকল্পে 'না', রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার নয়, জানালেন বিদ্যুৎমন্ত্রী

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 11 June 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার (Smart Meter)  লাগানো হবে না। অতীতের মতো পোস্ট পেড সিস্টেমই দেওয়া যাবে বিদ্যুতের বিল (Electric Bill)। এমনকী যেসব বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল সেগুলিকে পূর্বতন মিটারের মতোই ধরতে হবে।

বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তা নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়ে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কোথাও কোনও স্মার্ট মিটার লাগানো হবে না।

#REl

এর আগে এক বিজ্ঞপ্তিতে স্মার্ট মিটার নতুন করে না বসানোর কথা জানিয়েছিল বিদ্যুৎ দফতর। স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্তভাবে বেশি আসছে বলে অভিযোগ করেছিলেন বহু গ্রাহক। সম্প্রতি এর প্রতিবাদে হুগলির ব্যান্ডেল-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। এই ইস্যুতে জেলায় জেলায় বিজেপি, সিপিএম, কংগ্রেসকে পথে নামতেও দেখা গিয়েছে।

এমন আবহে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছিল, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হল। এবার বিদ্যুৎমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের কোথাও স্মার্টমিটার বসানো হবে না। 


```