Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে তৈরি হচ্ছে বই, তৈরি খসড়াও, কবে প্রকাশিত হবে?

ইতিমধ্যে ব‌ইয়ের খসড়াও তৈরি হয়ে গেছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে দেখানো হবে ওই খসড়া।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে তৈরি হচ্ছে বই, তৈরি খসড়াও, কবে প্রকাশিত হবে?

শেষ আপডেট: 11 June 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: টানা দেড় দশক বিধানসভায় (West Bengal Legislative Assembly) মুখ্যমন্ত্রী যত বক্তৃতা দিয়েছেন (Chief Minister ,Mamata Banerjee) এবার তা বই আকারে প্রকাশ হতে চলেছে।

বিধানসভা সূত্রের খবর, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় যত বক্তব্য দিয়েছেন তার একটা সংকলন করার উদ্যোগ নিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি। ইতিমধ্যে ব‌ইয়ের খসড়াও তৈরি হয়ে গেছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে দেখানো হবে ওই খসড়া। তারপরই বই আকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ করা হতে পারে বলে বিধানসভা সূত্রের খবর।

২০১১ সালে রাজ্যের পালাবদল ঘটে। পূর্বতন বাম সরকারকে সরিয়ে তখতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবারের সময় কালে বিভিন্ন সময় বিধানসভার ভাষণে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী- স্বাস্থ্যসাথী-সহ একাধিক সামাজিক প্রকল্পও চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে।

বিভিন্ন সময় বিধানসভার অধিবেশনে এসব বিষয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার লাইব্রেরির তরফে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানসভার লাইব্রেরির এমন উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট।  এবারের ভোটে ২১ এর চেয়ে আরও বেশি শক্তি নিয়ে পদ্মশিবির যে মাঠে নামতে চলেছে, সম্প্রতি বঙ্গ সফরে এসে সেই ইঙ্গিত স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুভেন্দুও দাবি করছেন, ২৬ সালে বাংলার ক্ষমতায় আসছে বিজেপি।

এমন অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বই প্রকাশের অর্থ, আদতে সরকারিভাবে মমতার ১৫ বছরের জমানার বিভিন্ন উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরা। ভোটের আগে শাসককে যা বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মত সব মহলের।


```