Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাস্তা নয় যেন মরণফাঁদ! বিধানসভার আলোচনায় বড় নির্দেশ অধ্যক্ষর, কী বললেন পূর্তমন্ত্রী

সম্প্রতি উত্তরবঙ্গের বৈঠক থেকে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কড়া ধমকও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

রাস্তা নয় যেন মরণফাঁদ! বিধানসভার আলোচনায় বড় নির্দেশ অধ্যক্ষর, কী বললেন পূর্তমন্ত্রী

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 11 June 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা। এদিন শুরুতেই রাজ্যের বেহাল রাস্তার (Bad Road) প্রসঙ্গ ওঠে। সংশ্লিষ্ট বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণ করার জন্য একাধিক বিধায়ককে হাত তুলতে দেখা যায়। সকলেই নিজ নিজ এলাকার রাস্তার বেহাল দশা প্রসঙ্গে পূর্ত দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পরিস্থিতি এমনই আকার নেয় যে স্পিকার জানান, খারাপ রাস্তার বিষয়ে অভিযোগ জানানোর জন্য বিধানসভায় একটি ড্রপ বক্স রাখা হবে। এ ব্যাপারে পূর্তমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দেন তিনি। 

অধ্যক্ষ বলেন, "এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য‌। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। কোথায় কোথায় রাস্তা খারাপ তা জানানোর জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রাখার জন্য মন্ত্রীকে বলছি। যারা রাস্তা নিয়ে অভিযোগ জানাতে চান তারা দুই দিনের মধ্যে ওই ড্রপ বক্সে অভিযোগ জমা দিন।" পূর্তমন্ত্রী পুলক রায়ও সঙ্গে সঙ্গে বলে ওঠেন, "হ্যাঁ, আমরা অবশ্যই এটা দেখব।"

এখনও সেই অর্থে বর্ষা পুরোদমে শুরু হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু এরই মধ্যে সামান্য বৃষ্টিতেই রাজ্যের একাধিক এলাকার রাস্তার বেহাল দশা। কোথাও রাস্তার ওপরের অংশ উঠে গিয়েছে তো কোথাও রাস্তার মধ্যে হাজারও গর্ত। এক বিধায়কের কথায়, "পূর্ত দফতরের গাফিলতিতে রাস্তার বেহাল দশা, অথচ রাস্তাঘাটে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমন প্রশ্ন যে প্রেস্টিজ নিয়েই টানাটানি হওয়ার জোগাড়।"

সম্প্রতি উত্তরবঙ্গের বৈঠক থেকে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কড়া ধমকও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, ভারী যানবাহান চলাচলের ফলেই গ্রামের রাস্তা দ্রুত ভেঙে পড়ছে। এ ব্যাপারে বহু ক্ষেত্রে পুলিশ টাকার বিনিময়ে ওভার লোডিং গাড়ি গ্রামের রাস্তায় প্রবেশের ছাড়পত্র দেয় বলে অভিযোগ। 

উত্তরবঙ্গের ওই বৈঠক থেকে ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, "এটা সিরিয়াসলি দেখো। আমরা রাস্তা তৈরি করবস, আর ওভারলোডিং গাড়ি পুলিশ যেতে দেবে, এটা হতে পারে।" কেউ নির্দেশ না শুনলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


```