Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজ্যের মুখ্যসচিবের পদে বহাল মনোজ পন্থ, মেয়াদ বাড়ল ছয় মাস

আজই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নবান্ন থেকে পাঠানো প্রস্তাবে কেন্দ্র সাড়া দেওয়ায় তিনি ছয় মাস আরও মুখ্যসচিব পদে বহাল থাকছেন।

রাজ্যের মুখ্যসচিবের পদে বহাল মনোজ পন্থ, মেয়াদ বাড়ল ছয় মাস

মনোজ পন্থ। ছবি: অরিত্র কবিরাজ

শেষ আপডেট: 30 June 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র। আজই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নবান্ন (Nabanna) থেকে পাঠানো প্রস্তাবে কেন্দ্র সাড়া দেওয়ায় তিনি ছয় মাস আরও মুখ্যসচিব পদে বহাল থাকছেন। সূত্রের খবর, প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ।

সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে এর আগে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে সেচ দফতরে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে।  কিন্তু সে'বার নবান্নের নাটকীয় বদলে সেই পন্থকেই রাজ্যের মুখ্য সচিব হিসেবে বেছে নেন মমতা।  

প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।


```