Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বীরভূম সফরে মমতা, ব্রিজ উদ্বোধন থেকে বাঙালির অধিকার রক্ষার মিছিল, কেষ্টকে কি দেখা যাবে?

সম্প্রতি বোলপুরের আইসিকে হুমকি ও তাঁর মা, স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই ঘটনার পর থেকে অনুব্রতর ওপর যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

বীরভূম সফরে মমতা, ব্রিজ উদ্বোধন থেকে বাঙালির অধিকার রক্ষার মিছিল, কেষ্টকে কি দেখা যাবে?

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৮ জুলাই বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইলামবাজারে গুরুত্বপূর্ণ ব্রিজ-সহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের (Birbhum Visit) পাশাপাশি ‘বাঙালি পরিচয়ের উপর আক্রমণ’ (Bengali Identity, Bangla Language) ইস্যুতে একটি প্রতিবাদ মিছিলেও হাঁটার কথা রয়েছে তাঁর। তৃণমূল নেত্রী এই সফরে প্রশাসনিক বৈঠকেও অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh) জানিয়েছেন, “ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।"

 এর পর ২৮ বা ২৯ তারিখ বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রতিবাদে এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অবমাননার বিরুদ্ধে বীরভূমে পদযাত্রা হওয়ার কথা। কাজল জানিয়েছেন, ওই মিছিলের নেতৃত্বে থাকতে পারেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

একুশে জুলাইয়ের আগের দিন ধর্মতলায় শহিদ মঞ্চে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রবেশ আটকে দিয়েছিল পুলিশ। পরের দিন শহিদ মঞ্চেও দেখা যায়নি তাঁকে। অনুব্রত নিজে শহিদ মঞ্চে গিয়েছিলাম' বলে দাবি করলেও সেদিন কাজল দাবি করেছিলেন, কেষ্ট মণ্ডলকে শহিদ মঞ্চের আশেপাশে কোথাও দেখা যায়নি।

সম্প্রতি বোলপুরের আইসিকে হুমকি ও তাঁর মা, স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই ঘটনার পর থেকে অনুব্রতর ওপর যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেকারণেই একুশে জুলাইয়ের আগের দিন কেষ্ট মণ্ডলকে মঞ্চের আশেপাশে ঘেঁষতে দেওয়া হয়নি।

এই প্রেক্ষিতে অনুব্রতর রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমে আসা নিয়ে তৃণমূলের অন্দরেই আলোচনা চলছে। এখন তিনি শুধুমাত্র জেলা কোর কমিটির সদস্য। এবারের সফরে মমতা তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কি না, তা এখনও স্পষ্ট
নয়। তবে এ ব্যাপারে কাজল কোনও প্রতিক্রিয়া দেননি। বরং প্রসঙ্গ এড়িয়ে বলেছেন,  “মমতা আসছেন শুনেই মানুষ রাস্তায় নেমে পড়বে। বোলপুরে মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাবে না।”

প্রতিক্রিয়া মেলেনি অনুব্রতরও। এখন দেখার মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে কেষ্টকে দেখা যায় কিনা। 


```