Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১০ জুলাই নবান্নে ওমর আবদুল্লা! পহেলগাম হামলার পর দুই মুখ্যমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

সূত্রের খবর, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক বার্তা। 

১০ জুলাই নবান্নে ওমর আবদুল্লা! পহেলগাম হামলার পর দুই মুখ্যমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লা।

শেষ আপডেট: 8 July 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দুই মুখ্যমন্ত্রী—বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা (Omar Abdullah)। 

মুখ্যমন্ত্রী দফতরের নির্ভরযোগ্য সূত্রের খবর, ওই দিন বিকেল ৪টে থেকে ৪টা ৪৫-এর মধ্যে এই সাক্ষাৎ হওয়ার কথা। সূচিতে পরিবর্তন না হলে, নবান্নেই হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক।

সূত্রের খবর, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক বার্তা। 

সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর (Pahalgam attack), উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। সেই পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ সহানুভূতির বার্তা পৌঁছে গিয়েছিল উপত্যকায়। এমনকী, যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই পদক্ষেপেই আপ্লুত হন ওমর আবদুল্লা। তিনি ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে। জানান, বাংলার সহানুভূতিপূর্ণ অবস্থান কাশ্মীরবাসীর মনে গভীর ছাপ ফেলেছে। এমনকি পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল নেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলা ও কাশ্মীরের মধ্যে প্রশাসনিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও গভীর হতে চলেছে। এই সাক্ষাতের সময় অর্থনৈতিক বিনিয়োগ, শিক্ষা ও পর্যটন খাতে যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান। ফলে দুই মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।


```