Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

রাবণও ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না, শুনে রাখুন মমতাদি, এবার বিজেপি ৩৮ থেকে ৪৫ শতাংশে লাফ দেবে: শাহ

এদিনের সভার মেজাজ ছিল একেবারে নির্বাচনী ভাষণের চেনা মোড়ক। এদিন শাহ রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি, আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে গেলেন আগাগোড়া।

রাবণও ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না, শুনে রাখুন মমতাদি, এবার বিজেপি ৩৮ থেকে ৪৫ শতাংশে লাফ দেবে: শাহ

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 31 January 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ডিসেম্বরে যখন অমিত শাহ (Amit Shah) বঙ্গ সফরে এসেছিলেন, তখনই নেতা-কর্মীদের পেপটক দিয়ে মনে করিয়ে দিয়েছিলেন, মাত্র পাঁচ বছরের মধ্যে কী ভাবে তিনটি বিধানসভা আসন থেকে ৭৭টিতে এবং দু’টি লোকসভা আসন থেকে ১৮টিতে উঠে এসেছিল বিজেপি (BJP)। শনিবার ব্যারাকপুরের কর্মী সম্মেলন থেকেও তিনি জানিয়ে দিলেন, "এ বার ৩৮ শতাংশ থেকে ৪৫ শতাংশে লাফ দেবে বিজেপি।"

এদিনের সভার মেজাজ ছিল একেবারে নির্বাচনী ভাষণের চেনা মোড়ক। এদিন শাহ রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি, আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee TMC) সরকারকে নিশানা করে গেলেন আগাগোড়া।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে দুর্নীতিকে কার্যত ‘প্রতিষ্ঠান’ করে ফেলা হয়েছে—এই অভিযোগ তুলে শনিবার ফের তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসএসসি, পুরসভা নিয়োগ, গরু পাচার, একশো দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, “হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু মমতাজির চোখে কিছুই পড়ে না।”

শাহের কটাক্ষ, ভাইপোকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর “চোখে ঠুলি পড়েছে”। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষ সেই ছানি কাটার অস্ত্রোপচার করে দেবে। তখন সব স্পষ্ট দেখা যাবে।”

এ বার বাংলায় বিজেপি সরকার গড়া শুধু রাজ্যের প্রয়োজন নয়, গোটা দেশের নিরাপত্তার জন্যও জরুরি— এমন দাবিও করেন শাহ। তাঁর বক্তব্য, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের উদ্যোগের পথে রাজ্য সরকারই বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে অমিত শাহ বলেন, “মমতাদি বলেন, কেন্দ্র কী করেছে? আমি সংসদে স্পষ্ট বলেছিলাম, সীমান্তে ফেন্সিংয়ের জন্য জায়গা দিচ্ছে না রাজ্য সরকার। তাই সীমানা দেওয়া যাচ্ছে না।” তাঁর আরও অভিযোগ, নদী-নালা দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, রাজ্য পুলিশ তা আটকাচ্ছে না। বরং জাল নথি বানিয়ে অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদেরা সংসদে তাঁর এই বক্তব্যের বিরোধিতাও করেছেন বলে জানান শাহ।

এই প্রসঙ্গে তিনি কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের কথাও তুলে ধরেন। শাহের দাবি, আদালত জানিয়েছে, অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার সচেষ্ট নয় এবং সীমান্তে জমি দিতে নির্দেশ দিয়েছে। “এটা সরকারের জন্য বড় ধাক্কা,” মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, তবু জমি দেওয়া হচ্ছে না, কারণ অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক।

বক্তৃতার শেষ পর্বে রাজনৈতিক পরিহাসের জবাবও দেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী তাঁকে কটাক্ষ করেন উল্লেখ করে তিনি বলেন, “রামসেতু তৈরির সময় রাবণও পরিহাস করেছিল— ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না।” পরিসংখ্যান তুলে ধরে শাহ জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ৩৯ শতাংশ ভোট পেয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল ৭৭, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তাঁর দাবি, “এ বার বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে লাফ দিয়ে ৪৫ শতাংশে পৌঁছবে।”


```