Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

রবি ঠাকুরের কবিতায় ভালবাসার অর্থ খুঁজলেন মমতা, প্রথম প্রেমদিবসের বার্তায় সম্প্রীতি, সহমর্মিতা

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি তুলে ধরলেন মানবতার প্রতি তাঁর অঙ্গীকারের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি লেখেন - তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।”

রবি ঠাকুরের কবিতায় ভালবাসার অর্থ খুঁজলেন মমতা, প্রথম প্রেমদিবসের বার্তায় সম্প্রীতি, সহমর্মিতা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 February 2026 14:55

দ্য ওয়াল ব্যুরো: আজ ১৪ ফেব্রুয়ারি। ভালবাসার দিন (Valentines Day 2026)। আদতে প্রেমের কোনও নির্দিষ্ট দিন হয় না বলেই মনে করেন অনেকে, তবে একটা বিশেষ দিন হলে ক্ষতি কী। সেটাই যেন নতুন করে বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রেমদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন তিনি।

ভ্যালেন্টাইনস ডে (Valentines Day 2026) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি তুলে ধরলেন মানবতার প্রতি তাঁর অঙ্গীকারের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি লেখেন - তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।”

সোশ্যাল বার্তায় মুখ্যমন্ত্রী বোঝাতে চান ভালবাসার আসল মানে। লেখেন, ভালবাসা মানে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়; ভালোবাসা মানে সব ভেদাভেদ ছাপিয়ে মানুষের প্রতি মমতা। জাত, ধর্ম, বর্ণ বা শ্রেণির ঊর্ধ্বে উঠে যে ভালবাসা মানুষকে এক করে, সেই চেতনার কথাই তিনি স্মরণ করিয়েছেন।

তাঁর কথায়, জনসেবার পথচলায় এই ভালোবাসাই তাঁর প্রেরণা। এমন এক ভালবাসা, যা ঝড়ঝাপটা সামলে দাঁড়িয়ে থাকতে শেখায়; ধৈর্য ধরে মানুষের কথা শুনতে শেখায়; এবং ন্যায় ও মর্যাদার লড়াইয়ে দৃঢ় থাকতে শক্তি জোগায়।

বার্তার শেষে সকলকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন - ভালোবাসা দীর্ঘজীবী হোক!

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিকতার এই বার্তা যে অনেকের মন ছুঁয়েছে, তা বলাই যায়। প্রেমের দিনে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার ডাক - এভাবেই নিজের ভাবনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। 

অনেকের মতে, মুখ্যমন্ত্রীর এই পোস্টের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। কারণ, বিগত বছরগুলিতে প্রেমদিবস নিয়ে বিজেপির কট্টরতা বেড়েছে। সেই আবহে কেউ কেউ মমতার পোস্ট পড়ে মনে করেছেন, পোস্টের মাধ্যমে বিজেপির গোঁড়ামিকে আক্রমণ করতে চেয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন ভোটের আগে তরুণ প্রজন্মকে ছোঁয়ারও একটা চেষ্টা রয়েছে।

যদিও প্রেম-ভালবাসা নিয়ে কথা বলতে আগেও দ্বিধা করেননি বাংলার মুখ্যমন্ত্রী। উনিশের ভোটের শেষ জনসভায় অল্পবয়সী ছেলেমেয়েদের প্রেম করার জন্য উৎসাহিত করেছিলেন তিনি। সেই সঙ্গে শুনিয়েছিলেন, তিনি কতটা লিবারাল। বলেছিলেন, তিনি তাঁর ভাইয়ের বউকে প্রেম করতে উৎসাহিত করেছিলেন এবং সেটা অন্য কারও সঙ্গে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেমের গল্পও করেছিলেন।

উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াডের কথা টেনে মমতার বক্তব্য ছিল, “ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরবে না তো কী করবে? ছেলেদের মেয়ে বন্ধু থাকতে পারে আর মেয়েদের ছেলে বন্ধু থাকতে পারে না? মেয়েদের মেয়ে বন্ধু থাকতে পারে, আর ছেলে বন্ধু থাকতে পারে না?” এখানেই থামেননি। তিনি কতটা খোলা মনের সেটা বোঝাতে উদাহরণ টানেন তাঁর ভাইয়ের বউকে।

বলেছিলেন, “আমি ভাই লিবারাল। আমি সবার পক্ষে। আপনারা অনেকে জানেন না আমি কতটা লিবারাল। আমি একসময় আমার ভাইয়ের বউকে বলেছিলাম, তোর যদি কখনও প্রেম করতে ইচ্ছে করে কারও সঙ্গে, তুই করে নিস। আমার কোনও অসুবিধে নেই।” তিনি যে এ সব তাঁর মায়ের কাছে শিখেছেন তাও জানিয়ে দেন মমতা। 


```