Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'একটু সময় লাগবে... এতবড় প্রজেক্ট, কিন্তু আমরাই করব', ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বিধানসভায় মমতা

মঙ্গলবার বিধানসভায় সেই একই সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। তাঁরও স্পষ্ট কথা, এত বছরের যে ঢিলেমি সেটার এক ও একমাত্র কারণ কেন্দ্রের অসহযোগিতা।

'একটু সময় লাগবে... এতবড় প্রজেক্ট, কিন্তু আমরাই করব', ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বিধানসভায় মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 June 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: প্রায় প্রতি বছরই বর্ষায় বানভাসী হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal Master Plan) বিস্তীর্ণ অংশ। সেই সূত্রেই আলোচনার কেন্দ্রে বারবার চলে আসে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই। জল-যন্ত্রণার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে বটে, কিন্তু বিগত দশ বছর ধরে যে ঝক্কি পোহাতে হচ্ছে ঘাটালবাসীকে, তার জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাংসদ দেব। মঙ্গলবার বিধানসভায় সেই একই সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে (Mamata Banerjee)। তাঁরও স্পষ্ট কথা, এত বছরের যে ঢিলেমি সেটার এক ও একমাত্র কারণ কেন্দ্রের অসহযোগিতা। আর ডিভিসির না বলে জল ছাড়া।

মঙ্গলবার বিধানসভার সভাকক্ষে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের এখানে ম্যাক্সিমাম হয় ম্যান মেড ফ্লাড। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। আমরা জানতাম জল ছাড়ার আগে রাজ্যকে জানাতো।‌ কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না। না জানিয়েই জল ছেড়ে দেয়। একটি কথাও শোনে না, একটি কথাও মানে না। তারা বাংলাকে বন্যাত্রাণে এক পয়সাও দেয় না।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "১৪টা হাইডাল পাওয়ার প্রজেক্ট করে তিস্তার শ্বাস প্রশ্বাস নেওয়াটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বার বার বলেছি ইন্দো-ভুটান রিভার প্রজেক্টে বাংলার প্রতিনিধিত্ব থাকা উচিত, কিন্তু এরা বাংলার অংশীদারিত্ব পুরোটাই বাদ দিয়ে দিয়েছে।"

বন্যাবিধ্বস্ত ঘাটালবাসীদের একপ্রকার বরাভয় দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন, "আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করছি। একটু সময় লাগবে এতবড় প্রজেক্ট করতে, কিন্তু আমরাই করব। কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি।‌ আমরা নিজেরাই এই প্রজেক্ট করছি। এই প্রজেক্ট করতে গিয়ে জমি নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে প্রজেক্ট একটু ঘুরিয়ে দিতে অনুরোধ করব, যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।"

দূষণের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ডিভিসিকে (DVC) দুষে বলেন, তারা কোনও ড্রেজিং করে না। পলি সংস্কারও করে না। যে কারণে জল ধরার ক্ষমতাও হ্রাস পেয়েছে তরতর করে।

বস্তুত, ২০১৪, ২০১৯ এবং ২০২৪— গত তিনটি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসকদলের তুরুপের তাস ছিল ‘মাস্টার প্ল্যান।’ ২০২৪-এর লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন, ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে। সেই মতো চলতি বছরের রাজ্য বাজেটে মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। বর্তমান বন্যা পরিস্থিতির জন্য আপাতত থমকে রয়েছে এই মাস্টারপ্ল্যানের কাজ। 


```