Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খেলা হবে, ধর্না তোলার আগে বিজেপি-কমিশনকে জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নেত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে এখন ভোটারদের অধিকার পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। শুধু তাই নয়, ধর্না তোলার আগে বিজেপি ও কমিশনকে জানিয়ে গেলেন, খেলা হবে।

খেলা হবে, ধর্না তোলার আগে বিজেপি-কমিশনকে জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 20:01

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বঞ্চনার প্রতিবাদে গত ৬ মার্চ থেকে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Dharna)। মঙ্গলবার সেই কর্মসূচির ইতি টানার আগে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “যে দরজাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, সেই দরজাটা অনেকটাই খোলা হয়েছে। সেটির সদ্ব্যবহার করুন।” নেত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে এখন ভোটারদের অধিকার পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। শুধু তাই নয়, ধর্না তোলার আগে বিজেপি ও কমিশনকে জানিয়ে গেলেন, খেলা হবে।

আগামী ১৫-১৬ তারিখ নাগাদ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সেই প্রসঙ্গে মমতা জানান, “নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ভাববেন না সুযোগ নেই। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল।” তিনি মনে করিয়ে দেন, ২৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট বলা হয়েছে, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ যায়, তবে সেটিকে ‘স্পেশাল কেস’ হিসেবে দেখা হবে।

গ্যাসের দাম ও ‘তেলকড়ি’ কটাক্ষ

জ্বালানির দাম বাড়া নিয়ে মোদী সরকারকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। আরব দুনিয়ার যুদ্ধের দোহাই দেওয়াকে তুড়ি মেরে উড়িয়ে তাঁর প্রশ্ন, “মনমোহন সিং-এর সময় গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। আজ ছোট গ্যাস ১১০০, বড় গ্যাস ২১০০। এখন বলছে রাশিয়া থেকে তেল আনবে। তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না? তেলকড়ি মাখবে জনগণ, আর উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে বিজ্ঞাপণ করবেন।” প্রচারের টাকা থেকে কেন সরকার গ্যাসের ভর্তুকি দিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

‘গদ্দার’ ও ‘টাকায় কেনা’ নিয়ে হুঁশিয়ারি

ভোটের মুখে দলবদলুদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, “কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু লোকে যখন জেনে যায় কেউ টাকা নিয়েছে, সে চিরকালের মতো গদ্দার হয়ে যায়। এই বদনাম কেন নেবেন? সম্মানের সঙ্গে বাঁচুন।” দলীয় কর্মীদেরও সতর্ক করে তিনি জানান, কেউ টাকা নিয়ে বিক্রি হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

চাষিদের পাশে সরকার

রাজ্যে আলুর দাম ও বিক্রি নিয়ে সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী জানান, সরকার সরাসরি ন্যায্যমূল্যে আলু কেনার প্রক্রিয়া শুরু করেছে। তিনি মঞ্চ থেকেই কৃষি সচিবের সঙ্গে কথা বলে চাষিদের সমস্যার দ্রুত সমাধান করার নির্দেশ দেন। মমতা মনে করিয়ে দেন, বিনাপয়সায় চাল থেকে শুরু করে স্বাস্থ্য ও শিক্ষা— মানুষের সব প্রয়োজনে তাঁর সরকার পাশে আছে।
ধর্মতলার এই পাঁচ দিনের অবস্থান শেষ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, এবারের লড়াই তিনি শুধু রাজপথে নয়, আইনি পথেও শেষ পর্যন্ত লড়বেন।


```